দেশে ফিরলেন জামায়াত আমির, বিমানবন্দরে চীনা রাষ্ট্রদূতের শুভেচ্ছা

১৬ জুলাই ২০২৫, ১২:০৫ AM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৩৮ PM
আমীরে জামায়াতের আগমনে চীনা রাষ্ট্রদূতের ফুলেল শুভেচ্ছা

আমীরে জামায়াতের আগমনে চীনা রাষ্ট্রদূতের ফুলেল শুভেচ্ছা © টিডিসি ফটো

চীন সরকারের আমন্ত্রণ দেশে ফিরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের নেতৃত্বাধীন ৮ সদস্যের একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (১৫ জুলাই) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।

বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে জামায়াত আমিরকে ফুল দিয়ে স্বাগত শুভেচ্ছা জানান ঢাকাস্থ চীনা রাষ্ট্রদূত মি. ইয়াও ওয়েনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এরপর ভিআইপি লাউঞ্জের সামনেই সাংবাদিকদের উদ্দেশে এক সংক্ষিপ্ত ব্রিফিং করেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও ডা. শফিকুর রহমান।

জামায়াত প্রতিনিধি দলে ছিলেন, সংগঠনের নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, অ্যাডভোকেট মোয়ায্জম হোসাইন হেলাল, এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মো. সাহাবুদ্দিন, ঢাকা মহানগরী উত্তরের আমির মো. সেলিম উদ্দিন এবং ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন।

প্রসঙ্গত, গত ১১ জুলাই চীন সরকারের আমন্ত্রণে প্রতিনিধি দলটি বেইজিং সফরে গিয়েছিল। সফরকালে রাজনৈতিক, সাংস্কৃতিক ও পারস্পরিক সম্পর্ক উন্নয়ন বিষয়ে চীনা নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা হয় বলে জানা গেছে।

বরিস জনসন ও ইউরোপের শীর্ষ কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শেষ হলো শিক্ষকদের বদলি আবেদন, জানা গেল সংখ্যা
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আ’লীগের আশপাশের বন্ধুরাই এমপি আনারকে হত্যা করেছে-রাশেদ খাঁন
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত, বহিরাগতকে আটক করে …
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশি ও সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের অতী…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু 
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9