মুক্তিযুদ্ধকে সুপরিকল্পিতভাবে অস্বীকার ও বিকৃত করার চেষ্টা হচ্ছে: মির্জা ফখরুল

১৪ জুলাই ২০২৫, ০৯:৫২ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৩৭ PM
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মির্জা ফখরুল ইসলাম আলমগীর © ফাইল ফটো

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে মুক্তিযুদ্ধকে সুপরিকল্পিতভাবে অস্বীকার ও বিকৃত করার চেষ্টা হচ্ছে। কিন্তু মুক্তিযুদ্ধের প্রশ্নে বিএনপির অবস্থান স্পষ্ট—এখানে কোনো আপস নেই।

সোমবার (১৪ জুলাই) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে গণফোরামের প্রয়াত সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টুর স্মরণসভায় এসব কথা বলেন তিনি।

বিএনপি সংস্কারের বিপক্ষে—এমন অভিযোগের জবাবে ফখরুল বলেন, “যতগুলো কমিশন গঠিত হয়েছে, সব কটিতেই আমরা নিয়মিত প্রতিনিধি পাঠিয়েছি। একটি গোষ্ঠী বলছে, বিএনপি নাকি সংস্কারের বিপক্ষে। আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই— আমরা বরং সংস্কারের পক্ষেই আছি এবং আমরা আশাবাদী।”

তিনি বলেন, “লন্ডনে আমরা যে আলোচনা দেখেছি, তাতে ফেব্রুয়ারির মধ্যেই একটি গ্রহণযোগ্য নির্বাচনের সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে আমরা দৃঢ়ভাবে আশাবাদী।”

রাজনৈতিক কাঠামোতে পরিবর্তন আনতে ঐক্যের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, “আমরা রাজনৈতিক, অর্থনৈতিক ও কাঠামোগত পরিবর্তন চাই। এজন্য সব গণতান্ত্রিক শক্তির ঐক্য প্রয়োজন। কিন্তু যখন দেখি— কিছু মানুষ ব্যক্তি-নির্ভর অশালীন ও শিষ্টাচারবহির্ভূত স্লোগান দিচ্ছে, তখন উদ্বিগ্ন হতে হয়। এসব প্রবণতা রাজনৈতিক শালীনতা ও গণতান্ত্রিক ঐক্যের পথে অন্তরায়।”

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষণে বিশ্বে চতুর্থ
  • ১৪ নভেম্বর ২০২৬
৭ আপের চমক দেখাল নেদারল্যান্ডস
  • ১৪ নভেম্বর ২০২৬
দুই দশক পরও কাটেনি আবাসন সংকট, হলের বাইরে থাকছে ৭১ শতাংশ শি…
  • ১৪ নভেম্বর ২০২৬
যোগাযোগব্যবস্থায় ত্রুটি, যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে ফ্লা…
  • ১৪ নভেম্বর ২০২৬
মেসিবিহীন আর্জেন্টিনা প্রথম ম্যাচেই হোঁচট খেল
  • ১৪ নভেম্বর ২০২৬
যেসব এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950