শাহবাগ মোড় অবরোধ ছাত্রদলের

১৪ জুলাই ২০২৫, ০৭:০০ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:২২ PM
শাহবাগ মোড়ে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ

শাহবাগ মোড়ে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ © টিডিসি ফটো

‘গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি’র প্রতিবাদে রাজধানী ঢাকার শাহবাগ মোড় অবরোধ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। আজ সোমবার (১৪ জুলাই) বিকেল ৫টা থেকে ঘণ্টাব্যাপী তারা এই অবরোধ করেন।

অবরোধের ফলে ওই সময় শাহবাগ মোড়ে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় এবং অনেক যাত্রী গন্তব্যে পৌঁছাতে হেঁটেই রওনা দেন। এতে ভোগান্তিতে পড়েন অফিস ফেরত লোকজন।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে কয়েক হাজার ছাত্রদল কর্মী রাস্তায় অবস্থান নেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী দুপুরে ছাত্রদলের নেতাকর্মীরা নয়াপল্টনে জড়ো হতে শুরু করেন। পরে তারা জাতীয় প্রেস ক্লাব হয়ে শাহবাগের দিকে মিছিল নিয়ে এগিয়ে আসেন।

এই কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগরসহ রাজধানীর নানা বিশ্ববিদ্যালয়, কলেজ, থানাসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষণে বিশ্বে চতুর্থ
  • ১৪ নভেম্বর ২০২৬
৭ আপের চমক দেখাল নেদারল্যান্ডস
  • ১৪ নভেম্বর ২০২৬
দুই দশক পরও কাটেনি আবাসন সংকট, হলের বাইরে থাকছে ৭১ শতাংশ শি…
  • ১৪ নভেম্বর ২০২৬
যোগাযোগব্যবস্থায় ত্রুটি, যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে ফ্লা…
  • ১৪ নভেম্বর ২০২৬
মেসিবিহীন আর্জেন্টিনা প্রথম ম্যাচেই হোঁচট খেল
  • ১৪ নভেম্বর ২০২৬
যেসব এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950