ঐক্যবদ্ধ থাকলে আর কোনো ফ্যাসিস্ট মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না: সারজিস আলম

২৮ জুন ২০২৫, ০৬:০২ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ১০:০৬ AM
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে বক্তব্য রাখছেন সারজিস আলম

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে বক্তব্য রাখছেন সারজিস আলম © সংগৃহীত

ঐক্যবদ্ধ থাকলে আর কোনো ফ্যাসিস্ট মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। যতদিন জুলাই স্পিরিট থাকবে ততদিন কোনও প্রোপাগান্ডা বা ষড়যন্ত্র দেশকে পিছিয়ে দিতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শনিবার (২৮ জুন) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে এ মন্তব্য করেন তিনি।

সারজিস আলম বলেন, আমাদের মধ্যে সাময়িক কোনও সমস্যা হলেও ঐক্যবদ্ধভাবে তা সমাধান করা হবে। সংস্কার আর বিচারের প্রশ্নে দ্বিমত নেই। সংসদে জনগণের প্রতিনিধিত্ব প্রতিষ্ঠা করতে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি নিয়ে জোড়ালোভাবে ভাবতে হবে।

তিনি আরও বলেন, কাজের মাধ্যমে দৃষ্টান্ত উপস্থাপন করতে হবে। রাজনৈতিক সমাবেশ করার পাশাপাশি জনদুর্ভোগ যাতে না হয় তা খেয়াল রাখতে হবে। এ সময় জুলাই অভ্যুত্থানে দাড়ি-টুপি দেখে টার্গেট কিলিং করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: ইসলামী আন্দোলনের সমাবেশস্থল থেকে দেশীয় অস্ত্রসহ আটক ৫

সমাবেশে জামায়াতে ইসলামী বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মিয়া মোহাম্মাদ গোলাম পরওয়ার, নায়েবে আমীর মাওলানা অধ্যাক মুজিবর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও মাওলানা আব্দুল হালিমসহ হেফাজতে ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলাম, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিশ, হিন্দু মহাজোট, এনসিপি, বৌদ্ধ বিহার, খ্রিস্টান ঐক্য পরিষদের শীর্ষ নেতারা যোগ দেন।

এর আগে, বাদ জোহর কোরআন তিলাওয়াতের মাধ্যমে সমাবেশের দ্বিতীয় অধিবেশনের কার্যক্রম শুরু হয়। এর আগে, সকাল সাড়ে ১০টায় সমাবেশের প্রথম অধিবেশন শুরু হয়।

এদিকে সমাবেশ ঘিরে উদ্ভূত যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় ঢাকা বিশ্ববিদ্যালয়, টিএসসি, দোয়েল চত্বর, শাহাবাগ মোড়, শিক্ষাভবন মোড়, হাইকোর্ট মাজার এলাকা, কদম ফোয়ার, মৎসভবন মোড়, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চত্বর, চত্বর সংলগ্ন গেট, স্বাধীনতা জাদুঘর প্রধান ফটক এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সাদা পোশাকে রাষ্ট্রের বিভিন্ন সংস্থার লোক নিজ নিজ অবস্থানে দায়িত্ব পালন করছেন।

 

 

সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
যশোরে দুই আদালতে ককটেল বিস্ফোরণ
  • ১২ নভেম্বর ২০২৬
৬ মাসের বেতন, ম্যাকবুক, ব্যবসা করতে চাইলে আরও ১০ হাজার ডলার…
  • ১২ নভেম্বর ২০২৬
কক্সবাজারে আবাসিক হোটেলে ফের আগুন
  • ১২ নভেম্বর ২০২৬
জাতীয়করণের সম্ভাব্যতা যাচাইয়ে আরও ৪ প্রতিষ্ঠান পরিদর্শনের ন…
  • ১২ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নাম-ছবি দিয়ে খোলা ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন…
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950