‘প্রয়োজনে আমাকে ধরে নিয়ে বুকে গুলি করুন’—চ্যালেঞ্জ ছুড়লেন ইশরাক

২৪ জুন ২০২৫, ০৯:০৫ PM , আপডেট: ২৫ জুন ২০২৫, ০১:১৫ AM
ইশরাক হোসেন

ইশরাক হোসেন © ফাইল ফটো

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে সমর্থকদের ওপর হামলার অভিযোগ এনে বিএনপি নেতা ইশরাক হোসেন চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন, ‘প্রয়োজনে আমাকে ধরে নিয়ে বুকে গুলি করুন’। মঙ্গলবার (জুন ২৪) রাতে ইশরাক হোসেন তার ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে এ কথা লেখেন।

সরকারের দমনপীড়নের প্রতিবাদে ইশরাক হোসেন লিখেছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার ও আসিফ ভুঁইয়াকে বলব প্রয়োজনে আমাকে ধরে নিয়ে বুকে গুলি চালায় দেন। কিন্তু আমার পক্ষে দাঁড়ানোর জন্য আর একজনের বুকে চুরি চালাবেন না।’

এর আগে মঙ্গলবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নগর ভবনে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের শপথ পড়ানোর দাবিতে আন্দোলনরত তার সমর্থকদের সঙ্গে অপর একটি গ্রুপের সংঘর্ষ হয়।  দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত ৯ জন আহত হয়েছেন।  

ইশরাক সমর্থক নগর ভবনের ট্রেড ইউনিয়নের (রেজি: ৩২৫৬) সাংগঠনিক সম্পাদক মো. কামাল হোসেন বলেন, আমরা ইঞ্জিনিয়ার ইশরাকের মেয়র পদ বুঝিয়ে দেওয়ার জন্য আন্দোলন করে আসছিলাম। মঙ্গলবার (২৪ জুন) সকালে সবাই অফিসে যোগ দিই। এরপর বেলা পৌনে ১২টার দিকে একদল লোক এসে নগর ভবনের নিচ তলায় আমাদের উপর হামলা করে। দেশীয় অস্ত্র, হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। তবে কেন এই হামলা করেছে তা বলতে পারছি না।

 

শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের আর কোনো উপায় ছিল না: দ…
  • ০৩ অক্টোবর ২০২৬
‎ঢাকা পরিষ্কার করতে জাপান থেকে আসছে ৩০ সদস্যের দল: ঢাবি উপা…
  • ০৩ অক্টোবর ২০২৬
ককরোচ পার্টির আন্দোলনে এসে প্রাণ গেল ৭৫ বছরের বৃদ্ধের
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাজীবনে কখনও সেকেন্ড হননি, বিসিএস ক্যাডার দুই বোনের পর …
  • ০৩ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, …
  • ০৩ অক্টোবর ২০২৬
ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়বে জি৭
  • ০৩ অক্টোবর ২০২৬