সংস্কারের উপর নির্ভর করে আমরা নির্বাচনের সিদ্ধান্ত নেব: নাহিদ ইসলাম

২২ জুন ২০২৫, ০৮:২২ PM , আপডেট: ২৩ জুন ২০২৫, ১১:০১ AM
নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম © টিডিসি

সংস্কারের উপর নির্ভর করে আমরা নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেব বলে মন্তব্য করেছেন নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। রবিবার (২২ জুন) নির্বাচন কমিশনে দলটির নিবন্ধন আবেদন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমাদের কাছে এখনো প্রধান প্রায়রিটি হচ্ছে সংস্কার। আপনারা জানেন যে এখন জাতীয় ঐক্যমত কমিশনের সংস্কারের একটি কার্যক্রম চলছে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির কাছে কমিটমেন্ট দিয়েছেন যে জুলাই মাসের মধ্যে জুলাই সনদ হবে ঐক্যমতের ভিত্তিতে। আর জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা বলেছি যে জুলাই ঘোষণাপত্র এবং সংস্কার এবং গণপরিষদ এবং বিচারের রোডম্যাপ এই সকল কিছু মিলেই আমাদের এই মুহূর্তের রাজনীতি।’

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা তিনটি মার্কার আবেদন করেছি। তিনটি মার্কা শাপলা, কলম এবং মোবাইল। কিন্তু আমাদের প্রথম পছন্দ হচ্ছে শাপলা এবং আমরা আশা করছি যে জনগণের মার্কা হিসেবে, গণভুত্থানের মার্কা হিসেবে, সাধারণ গ্রাম বাংলার প্রতীক হিসেবে শাপলা মার্কা জাতীয় নাগরিক পার্টি পাবে এবং এই শাপলা মার্কা নিয়েই আমরা আগামী দিনে জনগণের ভিতরে কাজ করব। নির্বাচনে অংশগ্রহণ করব।’

নিবন্ধনের জন্য ইসির শর্তের অধিক পূরণ করা হয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা আশাবাদী যে আমরা খুব দ্রুত সময়ের মধ্যেই জাতীয় নাগরিক পার্টি এনসিপি নিবন্ধন পাবে নিবন্ধিত দল হিসেবে জনগণের কাছে যাবে।’

এর আগে বিকেলে জাতীয় ফুল' শাপলা' প্রতীক চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধনের আবেদন জমা দেয় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এসময় উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মূখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারী, মূখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন প্রমুখ।

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬