জামায়াত‌কে বে‌শি কথা বল‌তে দেওয়ায় সংলাপ থে‌কে দুই দলের ওয়াক আউট

১৮ জুন ২০২৫, ০৫:১২ PM , আপডেট: ২০ জুন ২০২৫, ১২:১০ AM
সি‌পিবির সাধারণ সম্পাদক রু‌হিন হো‌সেন প্রিন্স

সি‌পিবির সাধারণ সম্পাদক রু‌হিন হো‌সেন প্রিন্স © সংগৃহীত

জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে জামায়াতে ইসলামীর নেতাদের অতিরিক্ত সময় ধরে বক্তব্য দেওয়ায় ক্ষোভ জানিয়ে সংলাপ ছেড়ে বেরিয়ে যায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও গণফোরাম। প্রায় দশ মিনিট পর আবারও আলোচনায় ফিরে আসে দল দুটি।

মঙ্গলবার (১৮ জুন) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় দফার সংলাপের তৃতীয় দিনের আলোচনা শুরু হয়। পরবর্তীতে মধ্যাহ্ন বির‌তি দিয়ে বেলা পৌ‌নে তিনটায়  আবার সংলাপ শুরু হয়। এক ঘণ্টা পর সি‌পিবির সাধারণ সম্পাদক রু‌হিন হো‌সেন প্রিন্স, গণ‌ফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বে‌রি‌য়ে আসেন। 

সি‌পিবির সাধারণ সম্পাদক রু‌হিন হো‌সেন প্রিন্স বলেন, ‘এখানে বৈষম্য হচ্ছে, জামায়েতের তিনজনকে বক্তব্য দেওয়া হয়েছে। আমা‌দের একজন বক্তব্য দি‌তে গে‌লেও বাধাগ্রস্ত করা হ‌চ্ছে। আমরা প্রতিবাদ জানালে, ক‌মিশন তা নোট ক‌রে। তাই আবার সংলাপে ফি‌রে যা‌চ্ছি।’ 

এর আগে গণ‌ফোরাম সাধারণ সম্পাদক ব‌লেন, ‘ঐকমত্য ক‌মিশন নিরপেক্ষতা হা‌রি‌য়ে‌ছে। তারা নিরপেক্ষ না হ‌লে ক‌মিশন সংলা‌পে ফির‌বে না।’ 

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬