ইশরাকের মেয়র দাবির সমাবেশ থেকে উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবি

১৮ জুন ২০২৫, ১২:৪৪ PM , আপডেট: ১৯ জুন ২০২৫, ১০:৫৩ PM
নগর ভবনের সামনে ইশরাক হোসেনের অনুসারীদের অবস্থান

নগর ভবনের সামনে ইশরাক হোসেনের অনুসারীদের অবস্থান © টিডিসি

ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন ঢাকাবাসী। প্রতিদিনের মতো আজ বুধবার (১৮ জুন) বেলা ১১টা থেকে এ কর্মসূচি শুরু করেন তারা। কর্মসূচি থেকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা।

আজ সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে নগর ভবনে আসছেন ঢাকাবাসী। মিছিল থেকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকের। একই সঙ্গে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতেও স্লোগানে স্লোগানে প্রকম্পিত হতে থাকে নগর ভবন এলাকা।

বিএনপির নেতা ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে তার সমর্থকেরা গত ১৪ মে থেকে নগর ভবনে অবস্থান নিয়ে টানা কর্মসূচি পালন করছেন। এ কর্মসূচি পালন করা হচ্ছে ‘ঢাকাবাসী’ ব্যানারে। কর্মসূচির দ্বিতীয় দিনেই নগর ভবনে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এর পর থেকে নগর ভবনে সব ধরনের দাপ্তরিক কাজ বন্ধ রয়েছে। শুধু মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযানের কাজ চলছে। কর্মকর্তারা অফিস করতে পারছেন না। ইশরাকের সমর্থকদের বিক্ষোভ কর্মসূচিতে সংহতি জানিয়েছেন সিটি করপোরেশনের বেশির ভাগ কর্মচারী। এ কর্মসূচির মধ্যেই গত ২১ ও ২২ মে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার পাশে অবস্থান নিয়ে রাস্তা আটকে বিক্ষোভ করেন ইশরাকের সমর্থকেরা।

আরও পড়ুন: টাইমস হায়ার ইমপ্যাক্ট র‍্যাঙ্কিংয়ে দেশের ২০ সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়

নগর ভবনে গত ১৪ মে থেকে শুরু হওয়া বিক্ষোভ কর্মসূচি ঈদুল আজহার ছুটির জন্য সাময়িকভাবে শিখিল করা হয় ৪ জুন। ৫ জুন থেকে ঈদের সরকারি ছুটি শুরু হয়। ছুটি শেষে ১৫ জুন (গত রোববার) অফিস খোলার প্রথম দিন থেকেই নগর ভবনে আবার বিক্ষোভ শুরু হয়। সেদিন ইশরাক হোসেন নগর ভবনে গিয়ে ঘোষণা দেন, ‘প্রধান ফটকের তালা খোলা হবে না, এটা আন্দোলনের একটি প্রতীক। জনগণের দৈনন্দিন সেবা, আমাদের তত্ত্বাবধানে চালু থাকবে।’

জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসা পরবর্তী খোঁজ নিলেন প্রধা…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাসরঘর সাজিয়ে সমকামী দুই যুবতীর বিয়ের আয়োজন, আটকে দিলেন এলা…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে নগদ, আবেদন ২৬ সেপ্টেম্বর পর্যন্ত
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইউনিভার্সিটিতে উৎসবমুখর পরিবেশে ‘ফ্যামিলি ডে’ অনুষ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ইবির হল উদ্বোধনে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি কমিট…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9