আবারও সমঝোতার নির্বাচন হলে জনগণ মেনে নেবে না: নূরুল ইসলাম বুলবুল

১৫ জুন ২০২৫, ০৮:১৬ PM , আপডেট: ১৭ জুন ২০২৫, ০৩:০২ PM
মো. নূরুল ইসলাম বুলবু

মো. নূরুল ইসলাম বুলবু © টিডিসি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল বলেছেন, এক-এগারোর সরকারের সঙ্গে সমঝোতা করে ২০০৮ সালের নির্বাচন এবং পরবর্তী ক্ষমতা গ্রহণের পুনরাবৃত্তি ঘটলে জনগণ তা মেনে নেবে না। তিনি বলেন, দেশের মাটিতে, জনগণের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন করতে হবে।

রবিবার (১৫ জুন) বিকেলে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণ শাখার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নূরুল ইসলাম বুলবুল বলেন, `রাষ্ট্রের মৌলিক সংস্কার ও গণহত্যার বিচার নিশ্চিত করার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। যদি আবারও একটি গোষ্ঠীকে সুবিধা দিয়ে পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় বসানো হয়, তবে জাতি তা মেনে নেবে না। ছাত্র-জনতার রক্তের সঙ্গে যারা বেঈমানি করবে, তাদের পরিণতি আওয়ামী লীগের চেয়েও ভয়াবহ হবে।'

তিনি আরও বলেন, `পৃথিবীর ইতিহাসে জঘন্যতম মানবতাবিরোধী অপরাধ চালাচ্ছে ইসরাইল। গভীর রাতে ফিলিস্তিন ও ইরানের ওপর সশস্ত্র হামলা চালিয়ে তারা আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘন করেছে। এই সন্ত্রাসী রাষ্ট্রের বিরুদ্ধে ওআইসি, জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে কঠোর অবস্থান নিতে হবে। মুসলিম রাষ্ট্রপ্রধানদের প্রতি আহ্বান জানাই—ইসরাইলের ওপর অবরোধ আরোপে একযোগে চাপ সৃষ্টি করুন। না হলে একের পর এক মুসলিম রাষ্ট্রে আগ্রাসন চালাবে ইহুদি গোষ্ঠী। বিশ্বব্যাপী অশান্তি ছড়িয়ে পড়বে।'

অনুষ্ঠানে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন—কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও নগরী দক্ষিণের নায়েবে আমীর আব্দুস সবুর ফকির, শূরা সদস্য ও সহকারী সেক্রেটারি মুহাম্মদ দেলাওয়ার হোসেন, মো. কামাল হোসেন, ড. আব্দুল মান্নান ও মো. শামছুর রহমান।

এছাড়াও কর্মপরিষদ সদস্য মাওলানা ফরিদুল ইসলাম, অ্যাডভোকেট এস. এম. কামাল উদ্দিন, অধ্যাপক নূর নবী মানিক, মাওলানা মোশাররফ হোসেন, ড. মোবারক হোসেন ও কামরুল আহসানসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আর্জেন্টিনার জামাই হলেন পর্তুগিজ তারকা রোনালদো
  • ১২ আগস্ট ২০২৬
এক ঘণ্টা পর আবার ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু
  • ১২ আগস্ট ২০২৬
দেশের একাধিক জেলায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
  • ১২ আগস্ট ২০২৬
পে-স্কেল ও জাতীয়করণসহ ১০ দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মসূ…
  • ১২ আগস্ট ২০২৬
নিজ বাড়িতে স্বামী-স্ত্রীসহ ৩ জনের গলা কাটা লাশ, সবশেষ যা জা…
  • ১২ আগস্ট ২০২৬
বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ
  • ১২ আগস্ট ২০২৬