সংরক্ষিত নয়, ভোটে জয়ী ১০০ নারী প্রতিনিধি সংসদে প্রয়োজন: সারজিস

১৫ জুন ২০২৫, ০২:৫৭ PM , আপডেট: ১৫ জুন ২০২৫, ০৯:৪৭ PM
সারজিস আলম

সারজিস আলম © সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, ‘নারীর প্রকৃত ক্ষমতায়ন চাইলে সংরক্ষিত নয় বরং জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে অন্তত ১০০ জন নারীর প্রতিনিধিত্ব সংসদে প্রয়োজন। সেক্ষেত্রে আসন সংখ্যা ৩০০+১০০=৪০০ হতে পারে।’

রবিবার (১৫ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ সব মন্তব্য করেন তিনি। 

পোস্টে সারজিস লেখেন, সংসদে নারীদের সংরক্ষিত আসনের নামে- সকল পক্ষকে খুশি রাখা, স্বজনপ্রীতি করা, প্রাইজ পোস্টিং দেওয়া, নারীর প্রকৃত ক্ষমতায়ন থেকে নারীকে দূরে রাখার অপ্রত্যাশিত বিভিন্ন প্রক্রিয়া।

তিনি লেখেন, সরাসরি জনগণের ভোটে নির্বাচিত একজন প্রতিনিধি যেভাবে মাঠ থেকে রাজনীতিতে অংশগ্রহণ করে, জনগণের কাছে ছুটে যায়, জনগণের নিকট দায়বদ্ধ থাকে এবং একটি নির্দিষ্ট আসনের জনসম্পৃক্ত বিভিন্ন কাজে সরাসরি অংশগ্রহণ করে, সেটা সংরক্ষিত আসনের কোন সংসদ সদস্য করতে পারে না।  

গোপন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ায় সাবেক স্ত্রীর মামলা, …
  • ১৪ নভেম্বর ২০২৬
শ্রমিক বিক্ষোভে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, ভোগান্তিতে যাত্…
  • ১৪ নভেম্বর ২০২৬
গাজীপুরে ফের শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ধাওয়া-পাল্টাধাওয়া
  • ১৪ নভেম্বর ২০২৬
৭-৯ম গ্রেডে নেকটারে কর্মকর্তা নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৪ নভেম্বর ২০২৬
ছোট ক্যাম্পাসে বড় স্বপ্ন, বুটেক্স ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাস…
  • ১৪ নভেম্বর ২০২৬
জামায়াত নেতার মন্তব্যে ক্ষুব্ধ হয়ে লাইভ টকশো ছেড়ে গেলেন রাশ…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950