এটিএম আজহারকে রংপুর-২ আসনের প্রার্থী ঘোষণা জামায়াতের 

১২ জুন ২০২৫, ০৯:২৩ PM , আপডেট: ১৩ জুন ২০২৫, ০৮:৩২ AM
এটিএম আজহারুল ইসলাম

এটিএম আজহারুল ইসলাম © সংগৃহীত

একাত্তরের মুক্তিযুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড থেকে বেঁচে ফেরা এটিএম আজহারুল ইসলামকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (১২ জুন) জেলার তারাগঞ্জে এক সমাবেশ থেকে এই ঘোষণা দেন দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম।

তারাগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াত ইসলামী আয়োজিত শুকরানা সমাবেশ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এটিএম আজহারুল ইসলাম বলেন, সরকার বলেছে এপ্রিলের মধ্যে নির্বাচন হবে। অর্ন্তবর্তী সরকার দ্রুত সংস্কার কাজ শেষ করে নির্বাচন দিক। মানুষ ১৫ বছর ভোট দিতে পারে নাই। এজন্য অনেকের মাঝে ভোটের প্রতি বিতৃষ্ণা আছে। আমি অনুরোধ করবো এবার ভোট বিপ্লব ঘটাতে হবে। আমরা যদি যোগ্য জনপ্রতিনিধি নির্বাচন করতে ভুল করি তাহলে বিপদে পড়তে হবে।  

তিনি আরও বলেন, আমি ১৯৯৬, ২০০১ ও ২০০৯ সালে নির্বাচন করেছি। আপনারা চাননি বলে আমি এমপি হতে পারি নাই। জামায়াতে ইসলামী জোর করে ভোট সেন্টার দখল, ভোটারদের টেনে নিয়ে গিয়ে নির্বাচনে জয়লাভ করতে চায় না। আগামী নির্বাচনে আমি বদরগঞ্জ-তারাগঞ্জ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবো। আমি কথা দিচ্ছি যদি আমি এমপি নির্বাচিত হতে পারি তাহলে হারামের কোন টাকা আমার পেটে যাবে না। বিগত সময়েও আমি কোন হারামের টাকা খাইনি। আমার সম্পদ নেই, তবু আল্লাহ আমাকে ভাল রেখেছেন। বিগত দিনের মত ভবিষ্যতেও আমি জনগণের কল্যাণে কাজ করে যেতে চাই।

সমাবেশে তারাগঞ্জ উপজেলা জামায়াতের আমির এসএম আলমগীর হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মাওলানা মমতাজ উদ্দিন আহমেদ, মাহবুবুর রহমান বেলাল, রংপুর মহানগরীর আমির এটিএম আজম খান, জেলা আমির অধ্যাপক গোলাম রব্বানী, মহানগর ছাত্রশিবিরের সভাপতি নুরুল হুদা প্রমুখ।

দীর্ঘ ১৪ বছর পর বৃহস্পতিবার সকালে বিমানযোগে নিজ জেলা রংপুরে যান সদ্য কারামুক্ত এটিএম আজহারুল ইসলাম। সেখানে তাকে ফুলেল শুভেচ্ছা জানান জামায়াতে ইসলামীর রংপুর জেলা আমির অধ্যাপক গোলাম রব্বানীসহ রংপুর বিভাগের আট জেলার আমির ও বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। 

এরপর এদিন দুপুরে ঈদ পুনর্মিলনী ও শোকরানা সমাবেশে যোগ দেন এটিএম আজহার। সেখানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। সমাবেশ শেষে বিকাল ৪টায় বদরগঞ্জ উপজেলার সাহাপুর মাঠে গণসংবর্ধনায় অংশ নেন এটিএম আজহার।

উল্লেখ্য, রংপুর জেলার ছয়টি আসনের মধ্যে পাঁচটিতেই গত ১৫ ফেব্রুয়ারি প্রার্থী ঘোষণা করে জামায়াতে ইসলামী। শুধুমাত্র রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে দলীয় প্রার্থী ঘোষণা বাকি রেখেছিল দলটি। এই আসনটিতে বিগত সময়ে দলের পক্ষে একাধিকবার প্রার্থী হয়েছিলেন এটিএম আজহারুল ইসলাম। 

স্থানীয় নেতাকর্মীদের জোর দাবি ছিল রংপুর-২ আসনে সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে যেন এটিএম আজহারুল ইসলামকে প্রার্থী দেওয়া হয়। সেই দাবির প্রেক্ষিতে আজ তাকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ মিলান ইউনিভার্…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রলীগের অপকর্মের বিচারসহ ৫ দাবিতে যবিপ্রবি শিক্ষার্থীর অ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্য ক্যাডারের ১৮৪ কর্মকর্তার যোগদান সোমবার
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
দুই মামলায় জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কওমি মাদ্রাসা দরিদ্র সন্তানদের শিক্ষা ও নৈতিকতা গঠনে রাষ্ট্…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অস্ত্র নিয়ে মহড়া দিল কারা? 
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9