হাসিনার সরকার অবৈধ ট্রাইব্যুনাল বানিয়ে আমাকে মারতে চেয়েছিলো: এ টি এম আজহারুল

১২ জুন ২০২৫, ০৫:১১ PM , আপডেট: ১৪ জুন ২০২৫, ০৩:২৮ PM
ঈদ পূনর্মিলনী ও শুকরানা সমাবেশে বক্তব্য রাখছেন এ টি এম আজহারুল ইসলাম

ঈদ পূনর্মিলনী ও শুকরানা সমাবেশে বক্তব্য রাখছেন এ টি এম আজহারুল ইসলাম © টিডিসি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, বিগত সময়ে স্বৈরাচার হাসিনার আওয়ামীলীগ সরকার অবৈধ ট্রাইব্যুনাল বানিয়ে আমাকে ফাঁসিতে ঝুলিয়ে মারতে চেয়েছিলো। আল্লাহর অশেষ রহমতে ২৪ এর ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানে সরকারের পতনের পর আমার উপরে আনিত সব অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ার পর আমি মুক্তি পেয়েছি।

বৃহস্পতিবার (১২ জুন) বেলা ১১টায় সময় রংপুরের তারাগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে তারাগঞ্জ উপজেলা জামায়াতের আয়োজনে ঈদ পূনর্মিলনী ও শুকরানা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমি মৃত্যুকে কখনও ভয় পাইনি। যারা ঈমানদার তারা কখনও মৃত্যুকে ভয় পায় না। মৃত্যু একদিন তো হবেই। যে অবস্থাই থাকি না কেনো। বাংলাদেশে এখনও ইসলামী মূল্যবোধ ও ন্যায়বিচারের জন্য আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হচ্ছে। আমরা জামায়াতের নেতাকর্মীরা সবময়ই শান্তিপূর্ণভাবে কাজ করে যাচ্ছি।

এ টি এম আজহারুল বলেন, ফ্যাসিস্ট হাসিনার আওয়ামীলীগ সরকার এদেশের জনগণের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করেছিলো। সে অধিকার সবাইকে দ্রুত ফিরিয়ে দিতে হবে। তিনি শিষ্টাচার বজায় রাখা ও গঠনমূলক সমালোচনার রাজনীতি করতে দলীয় নেতাকর্মীদের আহ্বান জানান।

এসময় তারাগঞ্জ উপজেলা জামায়াতের আমীর এস এম আলমগীরের সভাপতিত্বে উক্ত সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও সহকারী অঞ্চল পরিচালক রংপুর ও দিনাজপুর অঞ্চল মাওলানা মমতাজ উদ্দিন, রংপুর জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রব্বানি, রংপুর মহানগর আমির এ টি এম আজম খান, জেলা সেক্রেটারী মাওলানা এনামুল হক, নীলফামারী জামায়াতের আমীর মাওলানা আব্দুর সাত্তারসহ তারাগঞ্জ উপজেলা জামায়াত ও অন্যান্য সহযোগি সংগঠন সমূহের নেতাকর্মীরা।

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, দূষণে বিশ্বে চতুর্থ
  • ১৪ নভেম্বর ২০২৬
৭ আপের চমক দেখাল নেদারল্যান্ডস
  • ১৪ নভেম্বর ২০২৬
দুই দশক পরও কাটেনি আবাসন সংকট, হলের বাইরে থাকছে ৭১ শতাংশ শি…
  • ১৪ নভেম্বর ২০২৬
যোগাযোগব্যবস্থায় ত্রুটি, যুক্তরাষ্ট্রের সব বিমানবন্দরে ফ্লা…
  • ১৪ নভেম্বর ২০২৬
মেসিবিহীন আর্জেন্টিনা প্রথম ম্যাচেই হোঁচট খেল
  • ১৪ নভেম্বর ২০২৬
যেসব এলাকায় টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950