জরাজীর্ণ বন্দোবস্তে আবারও ফ্যাসিস্ট তৈরি হবে—এনসিপি নেতা শিশির 

০৯ জুন ২০২৫, ১০:২০ PM , আপডেট: ১০ জুন ২০২৫, ১১:০৬ PM
কমিটির পরিচিতি সভায় এনসিপি নেতা শিশির 

কমিটির পরিচিতি সভায় এনসিপি নেতা শিশির  © টিডিসি ফটো

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির বলেছেন,জুলাই বিপ্লবে দুই হাজার ছাত্র জনতা জীবন দিয়েছেন। সুতরাং গুম খুনের বিচার এবং সংস্কার করে তারপর নির্বাচন দিতে হবে। নতুন একটি সংবিধানের জন্য জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি করতে হবে গণ পরিষদ নির্বাচন। আর যদি আমরা পুরাতন এই জরাজীর্ণ বন্দোবস্তে থাকি তাহলে এখানে আবারও ফ্যাসিস্ট তৈরি হবে। ইতোমধ্যে আমরা ফ্যাসিস্ট তৈরির কিছু আলামত দেখতে পাচ্ছি।

সোমবার (৯ জুন) সন্ধ্যায় কুমিল্লার লালমাই উপজেলার ভুলইন উত্তর ইউনিয়নের বড়তুলা গ্রামে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির কুমিল্লা-১০ আসনের আওতাধীন কুমিল্লা সদর দক্ষিণ, লালমাই ও নাঙ্গলকোট উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: নওগাঁ বিশ্ববিদ্যালয় হবে এ অঞ্চলের সর্বোৎকৃষ্ট বিশ্ববিদ্যালয়—উপাচার্য

জয়নাল আবেদীন শিশির বলেন, বাংলাদেশের মানুষের সবচেয়ে বেশি আগ্রহের জায়গা হল স্থানীয় সরকার নির্বাচন। যেখান থেকে জনগণ সবচেয়ে বেশি সেবা পায়, রাষ্ট্রের সকল সুবিধা তৃণমূল পর্যায়ে যার মাধ্যমে পৌঁছায় সেই স্থানীয় সরকার নির্বাচন আমরা জাতীয় সংসদ নির্বাচনের আগেই চাই। যেহেতু এখনো দশ মাস সময় রয়েছে, নতুন যে নির্বাচন কমিশন-ইসি আছে তাদের  সক্ষমতা প্রমাণের জন্য হলেও অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা উচিত। এছাড়াও  ডাকসু,জাকসু চাকসুসহ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনও দ্রুত দিয়ে দেওয়া  উচিত। এর মাধ্যমে ছাত্রদের জীবন দেওয়ার মর্যাদা তারা পাবে।

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির লালমাই উপজেলা শাখার প্রধান সমন্বয়ক হুমায়ুন কবির এর সভাপতিত্বে পরিচিতি সভায় উপস্থিত ছিলেন  জাতীয় নাগরিক পার্টি-এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়ক  নাভিদ নওরোজ শাহ, কেন্দ্রীয় সদস্য হাফছা জাহান, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা শাখার প্রধান সমন্বয়ক আবদুল মোমিন, নাঙলকোট উপজেলার প্রধান সমন্বয়ক আল আমিন,কুমিল্লা মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আবু রায়হান, সদস্য সচিব মুহাম্মাদ রাশেদুল হাসান, কুমিল্লা দক্ষিণ জেলার সদস্য সচিব ইয়াছিন আরাফাত হিমু প্রমুখ।নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতির কারণে পরিচিতি সভাটি  জনসভায় রূপান্তরিত হয়।

ক্যাম্পাসের বাইরে ছাত্রীনিবাসে গিয়ে ‘মব’ তৈরির অভিযোগ চবি শ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বনঘেঁষে মুরগির খামার, খোলা গাড়িতে বিষ্ঠা পরিবহন—চর্মরোগে আক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় দলে নেইমারের খেলা নিয়ে যা বললেন আনচেলত্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে সাংবাদিকদের ওপর হামলা-হুমকির দায় স্বীকার, অভিযুক্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্বস্তি মিলল যুক্তরাষ্ট্রে থাকা বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9