সাংবাদিককে এলোপাতাড়ি কিল-ঘুষি, ছাত্রদল নেতা বহিষ্কার

০৯ জুন ২০২৫, ১০:১৬ PM , আপডেট: ১০ জুন ২০২৫, ০৯:০০ PM
সাংবাদিকের উপর হামলার ঘটনা

সাংবাদিকের উপর হামলার ঘটনা © সংগৃহীত

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদ হাসান আবেদের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আজ সোমবার (৯ জুন) দুপুরে ভুক্তভোগী সাংবাদিক হরিরামপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

এদিকে, এ হামলার ঘটনায় উপজেলার বলড়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম বাবুকে বহিষ্কার করেছে সংগঠনটি। আজ জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক শোয়েব হোসেন শান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

থানায় দেওয়া অভিযোগে বলা হয়েছে, গতকাল রবিবার (৮ জুন) রাত ৮টার দিকে উপজেলার লেছড়াগঞ্জ বাজার তিন রাস্তার মোড়ে মোবাইল সার্ভিসিংয়ের দোকানে বসে চা পান করছিলেন সাংবাদিক আবেদ। এ সময় বলড়া গ্রামের রেজাউল ইসলাম বাবু, নাজমুল, অমিত, পিপুলিয়া গ্রামের অনিকসহ আরো ৩০-৪০ জন দোকানে সামনে আসেন।

এ সময় নাজমুল সাংবাদিক আবেদকে মেরে ফেলার হুমকি দেন। অমিত, অনিক তাকে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মারতে থাকে। তাকে বাঁচাতে এগিয়ে এলে শাকিল মোল্লা নামের এক যুবক আঘাতপ্রাপ্ত হন।

অভিযোগে বলা হয়, হামলাকারীদের ছাত্রদলের বিভিন্ন মিটিং-মিছিলে দেখা যায়। তারা নিজেদের ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতা হিসেবে পরিচয় দিয়ে থাকেন।

হরিরামপুর থানার ওসি মুহাম্মদ মুমিন খান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, মানিকগঞ্জ জেলা ছাত্রদলের এক বহিষ্কারাদেশে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে হরিরামপুর উপজেলার বলড়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম বাবুকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হল।

মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ ও বিপ্লবী সাধারণ সম্পাদক সিরাজুর রহমান খান সজীব আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে কোন প্রকার সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।

ক্যাম্পাসের বাইরে ছাত্রীনিবাসে গিয়ে ‘মব’ তৈরির অভিযোগ চবি শ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বনঘেঁষে মুরগির খামার, খোলা গাড়িতে বিষ্ঠা পরিবহন—চর্মরোগে আক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় দলে নেইমারের খেলা নিয়ে যা বললেন আনচেলত্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে সাংবাদিকদের ওপর হামলা-হুমকির দায় স্বীকার, অভিযুক্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্বস্তি মিলল যুক্তরাষ্ট্রে থাকা বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9