ভোটের সমতল মাঠ থাকলে রোডম্যাপ অনুযায়ী নির্বাচন হবে: জামায়াত আমির

০৭ জুন ২০২৫, ১১:৩৪ AM , আপডেট: ১০ জুন ২০২৫, ১২:১৫ AM
জামায়াত আমির

জামায়াত আমির © টিডিসি ছবি

জাতি যেনতেন নির্বাচন চায় না। বিচার, সংস্কার, জুলাই ঘোষণাপত্র ও ভোটের সমতল মাঠ থাকলে রোডম্যাপ অনুযায়ী নির্বাচন সম্ভব হবে বলে মনে করেছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। 

শনিবার (৭ জানুয়ারি) মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার  ভাটেরা ইউনিয়নে শৈশবের বহু স্মৃতি বিজড়িত নিজ গ্রাম তুলাপুর পাঁচগাঁও ঈদগাহে সকাল সাড়ে ৮টায় ঈদের নামাজ শেষে প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মুক্ত পরিবেশে আমীরে জামায়াত নামাজ আদায় করে গ্রামের সর্বস্তরের  মানুষের সাথে কুশল বিনিময় করেন।

তিনি আরও বলেন, পরপর তিনবার মানুষ ভোট দেয়ার সুযোগ পায়নি। এবার নতুন ভোটার যুব সমাজকে ভোটের সুযোগ করে দিতে হবে। প্রধান উপদেষ্টা আমাদের কোনো সহযোগিতা চাইলে আমরা সহযোগিতা করব। তবে দেশের সংকট শেষ হওয়া খুবই জরুরি।

এ সময় আরো উপস্থিত ছিলেন সিলেট মহানগরী আমীর ও কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মো. ফখরুল ইসলাম, মৌলভীবাজার পৌর আমীর হাফেজ মাওলানা সাইদুল ইসলাম ছাত্রশিবির জেলা সভাপতি মো. নিজাম উদ্দিন, ভাটেরা ইউনিয়ন সভাপতি  মাওলানা আব্দুল করিম  ও  ওয়ার্ড মেম্বার আব্দুল লতিফ  প্রমুখ।ঈদের নামাজের পূর্বে আমীরে জামায়াত  মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি কোরআন ও হাদিসের আলোকে  হজরত ইব্রাহীম আ: এর ত্যাগের শিক্ষা তুলে ধরে একটি কল্যাণকর আদর্শ  নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান।

পাঞ্জাবির হাতা ভাঁজ করে নামাজ পড়া কি জায়েজ, যা বললেন শায়খ আ…
  • ২৩ অক্টোবর ২০২৬
মিস অ্যান্ড মিসেস ডক্টর ২০২৫: গ্র্যান্ড ফিনাল ২৪ অক্টোবর
  • ২৩ অক্টোবর ২০২৬
জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগে প্রধানমন্ত্রীর সফরে বাদ জাপানে…
  • ২৩ অক্টোবর ২০২৬
শিশুকে যৌন হয়রানির কথা স্বীকারের সময় শিক্ষককে সপাটে চড়, ভিড…
  • ২৩ অক্টোবর ২০২৬
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা বাংলাদেশের
  • ২৩ অক্টোবর ২০২৬
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে মৎস্য খামারিকে এলোপাতাড়ি কুপিয়ে …
  • ২৩ অক্টোবর ২০২৬