নিবন্ধন ও নির্বাচনী প্রতীক ফিরে পাবে জামায়াত: নির্বাচন কমিশনার

০৪ জুন ২০২৫, ০৭:০৩ PM , আপডেট: ০৭ জুন ২০২৫, ০২:০০ PM
আবুল ফজল মো. সানাউল্লাহ

আবুল ফজল মো. সানাউল্লাহ © সংগৃহীত

রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী নিবন্ধন ও নির্বাচনী প্রতীক ‘দাঁড়িপাল্লা’ খুব শিগগিরিই ফিরে পাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের একজন সদস্য। বুধবার (৪ জুন) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে এক বৈঠকের পর কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, ‘জামায়াতে ইসলামি শিগগিরই তার নিবন্ধন ফিরে পাবে। আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি। নির্বাচন কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে।’ 

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্য কমিশনার এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দলের নির্বাচনী প্রতীক সম্পর্কে বলতে গিয়ে কমিশনার সানাউল্লাহ বলেন, দলের নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লা জামায়াতে ইসলামীর কাছে ফেরত দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ইসি।

ইশরাক হোসেনকে ঘিরে সাম্প্রতিক বিতর্ক সম্পর্কে জানতে চাইলে কমিশনার বলেন, নির্বাচনের পর সরকারি গেজেট প্রকাশের মাধ্যমে ইসির দায়িত্ব শেষ হয়ে যায়।

তিনি বলেন, ‘আমাদের দায়িত্বের মধ্যে রয়েছে নির্বাচনের তফসিল ঘোষণা থেকে শুরু করে গেজেটে ফলাফল প্রকাশ পর্যন্ত সবকিছু। শপথগ্রহণ নির্বাচন কমিশনের এখতিয়ারভুক্ত নয়।’

সানাউল্লাহ আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি নির্বাচন কমিশন তার সাংবিধানিক দায়িত্ব পালন করেছে। প্রয়োজনীয় কাজ সম্পন্ন করেছে।’

জামায়াতে ইসলামীর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনার মধ্যে এই পদক্ষেপ নেওয়া হলো। ২০১৩ সালে আদালতের রায়ের পর দলটি নিবন্ধন হারিয়েছিল। ওই রায়ে তাদের নিবন্ধন সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণা করা হয়েছিল।


৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি ছাত্রলীগ নেত্রী, সমালোচনার …
  • ১৫ অক্টোবর ২০২৬
মন্ত্রীর অগোচরে খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে চাকরি হারালেন এপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজা দেখিয়ে শিবিরের নবীনবরণ বন্ধ করলেন তিতুমীর অধ্যক্ষ, মন…
  • ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক কংক্রিট প্রতিযোগিতায় আইইউটির সাফল্য 
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই ১০৫ জনের
  • ১৫ অক্টোবর ২০২৬