জাতীয় যুবশক্তির আত্মপ্রকাশ, কমিটিতে স্থান পেলেন যারা

১৬ মে ২০২৫, ০৬:১৭ PM , আপডেট: ১৮ মে ২০২৫, ০২:৪৫ PM
আত্মপ্রকাশ করল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব শাখা ‘জাতীয় যুবশক্তি’

আত্মপ্রকাশ করল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব শাখা ‘জাতীয় যুবশক্তি’ © সংগৃহীত

জমকালো আয়োজনে আত্মপ্রকাশ করল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব শাখা ‘জাতীয় যুবশক্তি’। অ্যাডভোকেট মো. তারিকুল ইসলামকে নবগঠিত সংগঠনের আহ্বায়ক ও ডা. জাহিদুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে। জানা গেছে, ১৩১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (১৬ মে) বিকেলে রাজধানীর গুলিস্তানের আবরার ফাহাদ অ্যাভিনিউতে আয়োজিত আত্মপ্রকাশ অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী আহ্বায়ক কমিটির নতুন নেতাদের নাম ঘোষণা করেন। অনুষ্ঠানে নতুন কমিটির মুখ্য সংগঠক হিসেবে ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলের নাম ঘোষণা করা হয়। 

আরও পড়ুন: জবির শিক্ষক-শিক্ষার্থীদের গণঅনশন শুরু 

যুবশক্তির আহ্বায়কের দায়িত্ব পাওয়া তারিকুল ইসলাম সুপ্রিম কোর্টের আইনজীবী। সদস্যসচিব জাহেদুল ইসলাম পেশায় চিকিৎসক। আর মুখ্য সংগঠক ফরহাদ সোহেল একজন প্রকৌশলী।

নাসীরুদ্দীন পাটওয়ারী এই তিনজনের নাম ঘোষণার পর কমিটির আরও কিছু নেতার নাম ঘোষণা করেন জাহেদুল ইসলাম৷ তিনি জানান, তাদের কমিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হিসেবে তুহিন মাহমুদ এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব দ্যুতি অরণ্য চৌধুরী ও নাহিদা বুশরা দায়িত্ব পালন করবেন। আরও কয়েকজন পদধারী নেতার নাম উল্লেখ করে জাহেদুল বলেন, তাদের ১৩১ সদস্যের আহ্বায়ক কমিটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে শিগগিরই প্রকাশ করা হবে।

বালুচরে ‘মালচিং’ পদ্ধতিতে তরমুজ চাষে অধিক লাভের আশা 
  • ১৩ নভেম্বর ২০২৬
শেখ হাসিনা ও সাদ্দামের কুশপুত্তলিকা দাহ
  • ১৩ নভেম্বর ২০২৬
শেখ মুজিবের মুখোশ পরে মিছিলের চেষ্টা ছাত্রলীগের, মারধর করে …
  • ১৩ নভেম্বর ২০২৬
হোটেল-রিসোর্টের অধিকাংশই ফাঁকা, পর্যটক খরায় ভুগছে সেন্টমার…
  • ১৩ নভেম্বর ২০২৬
উখিয়ার ‘কূপ’ থেকে গ্যাস উত্তোলনের প্রস্তুতি, কারিগরি কাজ শু…
  • ১৩ নভেম্বর ২০২৬
১৬ বছর বিনা বেতনে আজান, আনুষ্ঠানিকভাবে মুয়াজ্জিনকে বিদায়
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950