নিষিদ্ধের পরও ইন্টারকন্টিনেন্টাল মোড় ছাড়েনি আন্দোলনকারীরা

১০ মে ২০২৫, ০৭:০২ PM , আপডেট: ১৫ মে ২০২৫, ০৫:০১ PM
হোটেল ইন্টারকন্টিনেন্টালের গণজমায়েত

হোটেল ইন্টারকন্টিনেন্টালের গণজমায়েত © টিডিসি

আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধের ঘোষণার পরেও রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড় এবং শাহবাগ মোড়ে অবস্থান করছেন আন্দোলনকারীরা। 

শনিবার (১০ মে) রাত ১২টায় এমন চিত্র দেখা যায় ইন্টারকন্টিনেন্টাল মোড় এবং শাহবাগ মোড়ে দলবদ্ধ হয়ে স্লোগান দিতে দেখা যায় তাদের। 

আন্দোলনকারীদের দাবি শুধু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নয় তাদের তিন দফা দাবি না মানা পর্যন্ত রাজপথ ছাড়বে না তারা৷ 

এদিকে রাত ১১টার দিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করল সরকার। এরপর আনন্দ মিছিল করে আন্দোলনকারীরা। 

এদিকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করার পরপরই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ রাজপথ না ছাড়ার আহ্বান জানান। 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি লিখেন, আপনারা কেউ রাজপথ ছাড়বেন না। সরকারের সিদ্ধান্ত নিয়ে আমরা আমাদের মতামত আনুষ্ঠানিকভাবে জানাবো। সে পর্যন্ত অবস্থান ত্যাগ করবেন না।

বাংলাদেশের হারের পর স্টেডিয়ামে আগুন
  • ১৪ নভেম্বর ২০২৬
প্রকাশিত সংবাদের প্রতিবাদ ঢাকা কলেজের আমান উল্লাহ আমানের
  • ১৪ নভেম্বর ২০২৬
মা হলেন মানসিক ভারসাম্যহীন নারী, জন্মের পরই মৃত্যু নবজাতকের
  • ১৪ নভেম্বর ২০২৬
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
ঘুচল না ২১ বছরের আক্ষেপ, স্বপ্নভঙ্গ বাংলাদেশের
  • ১৪ নভেম্বর ২০২৬
গোল দিয়ে দিল পাকিস্তান, বিদায়ঘণ্টা বাংলাদেশের
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950