আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে একাত্মতা জামায়াতের

০৯ মে ২০২৫, ০৮:২৭ AM , আপডেট: ২১ জুন ২০২৫, ১২:৫৩ PM
বক্তব্য দিচ্ছেন ড. শফিকুল ইসলাম মাসুদ

বক্তব্য দিচ্ছেন ড. শফিকুল ইসলাম মাসুদ © টিডিসি ফটো

আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং গণহত্যার দায়ে জড়িতদের দ্রুততম সময়ে বিচারের দাবিতে যমুনার সামনে চলমান আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (৯ মে) সকালে আন্দোলনকারীদের সঙ্গে যোগ দিয়ে জামায়াত আমীর ডা. শফিকুর রহমান এই আন্দোলনের সঙ্গে একত্মতা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন দলটির ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

এর আগে এই কর্মসূচিতে অংশ নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী ছাত্রশিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইনকিলাব মঞ্চ, আপ বাংলাদেশ, অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশন, জুলাই ঐক্যসহ একাধিক সংগঠন। তাদের হাতে ছিল ব্যানার, প্ল্যাকার্ড এবং গলায় ছিল নানা স্লোগান। পুরো এলাকা ‘ব্যান আওয়ামী লীগ’ স্লোগানে উত্তাল হয়ে ওঠে।

বৃহস্পতিবার রাত ১০টার পর এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে প্রথম সারির নেতাকর্মীরা যমুনার সামনে অবস্থান নেন। এ সময় তারা ‘ব্যান করো ব্যান করো, আওয়ামী লীগ ব্যান করো’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘গোলামি না আজাদী, আজাদী আজাদী’, ‘একটা একটা ছাত্রলীগ ধর, ধইরা ধইরা জবাই কর’, ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও ঘুরিয়ে দাও’সহ নানা উগ্র স্লোগানে রাজপথ মুখর করে তোলে।

সরেজমিনে দেখা যায়, রাত বাড়ার সঙ্গে সঙ্গে যমুনার সামনের সড়কে অবস্থানকারী মানুষের সংখ্যা বাড়তে থাকে। রাত ১টার দিকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে আরও একটি বড় মিছিল এসে যমুনার সামনের অবস্থানে যোগ দেয়। এতে প্রায় কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন বলে জানা গেছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ সদস্যদের তৎপরতা লক্ষ্য করা গেলেও সরাসরি হস্তক্ষেপ করতে দেখা যায়নি।

নেতাকর্মীরা জানিয়েছেন, এই কর্মসূচির মাধ্যমে তাঁরা আওয়ামী লীগের দীর্ঘদিনের ‘গণবিরোধী কর্মকাণ্ডের’ বিচার এবং দলটিকে নিষিদ্ধ করার দাবিতে সোচ্চার হচ্ছেন। তাঁরা বলেন, “আমাদের ভাইয়েরা গুম হয়ে গেছে, খুন হয়েছে। অথচ দায়ীদের বিচার হয়নি। এখন সময় এসেছে রাজপথেই নিষ্পত্তির।

ঈদে বাড়ি যাওয়ার আগে যে ১২ কাজ অবশ্যই করবেন
  • ১৯ মার্চ ২০২৬
বাংলাদেশে সৌদি আরবের একদিন পর ঈদ উদ্‌যাপন করা হয় কেন?
  • ১৯ মার্চ ২০২৬
কাতারে ফের হামলা হলে ইরানের প্রধান গ্যাসক্ষেত্র উড়িয়ে দেয়া …
  • ১৯ মার্চ ২০২৬
জাতীয় দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশার, সহকারী নির্বাচক ন…
  • ১৯ মার্চ ২০২৬
ঈদ যাত্রায় সড়কে-নৌপথে মৃত্যুর মিছিল
  • ১৯ মার্চ ২০২৬
`আগে ঈদের মাঠে যাওয়াও ছিল এক ধরনের নির্মল আনন্দ'
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence