‘ফিরোজা’র পথে খালেদা জিয়া, পথে নেতাকর্মীদের ঢল

০৬ মে ২০২৫, ১১:১৬ AM , আপডেট: ২১ জুন ২০২৫, ০২:৫৫ PM
দুই পুত্রবধূকে নিয়ে গুলশানের বাসার উদ্দেশে খালেদা জিয়া

দুই পুত্রবধূকে নিয়ে গুলশানের বাসার উদ্দেশে খালেদা জিয়া © সংগৃহীত

গুরুতর অসুস্থতা নিয়ে গত জানুয়ারিতে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্য গিয়েছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। চার মাস পর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় দেশে ফিরলেন সাবেক এই প্রধানমন্ত্রী। কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে খালেদা জিয়ার সঙ্গে দেশে এসেছেন তার দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান। এ ছাড়া মেডিকেল বোর্ডের সদস্য, বিএনপি নেতা ও তার ব্যক্তিগত কর্মচারীরা বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরেছেন।

লন্ডন থেকে ফেরার পথে দোহায় যাত্রাবিরতি শেষে আজ মঙ্গলবার (৬ মে) সকাল ১০টা ৪২ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে দুই পুত্রবধূকে সঙ্গে করে গুলশানের বাসা ফিরোজার উদ্দেশে রওনা হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী।

এদিকে সুস্থ হয়ে দেশে ফেরার পর পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী বিমানবন্দর থেকে বাসা পর্যন্ত পুরো সড়কে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খালেদা জিয়াকে অভ্যর্থনা জানান।

আরও পড়ুন: ডাকসু নির্বাচনের আগে প্রশাসনে থাকা আওয়ামী সমর্থকদের বিচার চায় ছাত্রদল

সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি নেতাকর্মীরা বিমানবন্দর থেকে খালেদা জিয়ার বাসভবন 'ফিরোজা' পর্যন্ত সড়কে অবস্থান নিতে থাকেন। সবার হাতে ছিল জাতীয় ও দলীয় পতাকা। এ ছাড়া নানা ধরনের ব্যানার ফেস্টুনও হাতে শোভা পেয়েছে নেতাকর্মীদের।

দেখা যায়, সড়কের পাশে অবস্থান নেওয়া নেতাকর্মীরা ফুটপাথেই দাঁড়িয়েছেন। দলীয় স্বেচ্ছাসেবকরা তাদের ফুটপাতে দাঁড়ানো নিশ্চিতে সচেষ্ট। তবে, কিছু কিছু জায়গায় তারা ফুটপাত থেকে সড়কের ওপরও খানিকটা নেমে এসেছেন। ফলে সড়কের বেশকিছু জায়গায় যান চলাচলে রয়েছে ধীরগতি।

আরও পড়ুন: শ্রেণিকক্ষে স্মার্ট টিভি বা ইন্টারেক্টিভ প্যানেল কি আমাদের প্রায়োরিটিতে থাকার কথা?

উন্নত চিকিৎসার জন্য গত ৮ জানুয়ারি যুক্তরাজ্যের লন্ডনে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তাঁর শারীরিক অসুস্থতার কথা জেনে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এয়ার অ্যাম্বুলেন্স দিয়েছিলেন। সেটিতেই তিনি লন্ডনে যান। কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সেই আবার লন্ডন থেকে দেশে ফিরছেন তিনি। সোমবার (৫ মে) স্থানীয় সময় দুপুরে (বাংলাদেশ সময় সন্ধ্যায়) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই ড্রাইভিং করে মা খালেদা জিয়াকে নিয়ে হিথ্রো বিমানবন্দরের উদ্দেশে রও করেন। বিমানবন্দরে স্থানীয় নেতাকর্মীরা খালেদা জিয়াকে বিদায় জানান।

কুবি শিক্ষার্থী সুমাইয়া হত্যার এক বছর, এখনো মেলেনি বিচার
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় ভর্তির সব তথ্য এক প্ল্যাটফর্মে ‘অ্যাডমিশন হাব’
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল-শিবির সংঘর্ষের দুদিন পরও থমথমে ইবি, প্রস্তুত অতিরিক…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মিরসরাইয়ে নাপিত্তাছড়া ঝরনা পা পিছলে পড়ে কলেজছাত্র আহত
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর গাড়ি বহরের চলাচল বিঘ্নিত, সেই যুবক ৫ দিনের র…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9