হেফাজতের সমাবেশে নারীদের নোংরা ভাষায় গালিগালাজ, নিন্দা জানালেন রিফাত রশিদ

০৪ মে ২০২৫, ০৯:০৬ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৩:০০ PM
রিফাত রশিদ

রিফাত রশিদ © সৌজন্যেপ্রাপ্ত

নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে আলোচনা-সমালোচনা চলছেই। কমিশনের প্রতিবেদন বাতিলের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম ও অন্যান্য কিছু সংগঠন। প্রতিবেদন বাতিলের দাবিতে সমাবেশও করেছে হেফাজত। সমাবেশে জুলাইয়ের সম্মুখসারির নারীদের নোংরা ভাষায় গালিগালাজের তীব্র নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্যসচিব রিফাত রশিদ।

শনিবার (৩ মে) রাতে এক ফেসবুক পোস্টে তিনি এ নিন্দা জানান। ওই পোস্টে রিফাত রশিদ লেখেন, ‘নারীবিষয়ক সংস্কার কমিশনের দেওয়া রিপোর্ট যদি আপনার পছন্দ না হয়, তাহলে আপনি প্রতিবাদ করতে পারেন, কমিশনের ভুল রিপোর্টগুলো নিয়ে ওপেন ডিবেটের মাধ্যমে সুরাহায় পৌঁছাতে পারেন, সংশোধনের জন্য আপনার নিজস্ব প্রস্তাবনা পাবলিক স্ফিয়ারে উত্থাপন করতে পারেন, এক্কেবারে পছন্দ না হইলে আপনি বাতিলও চাইতে পারেন।’

রিফাত আরও লিখেছেন, ‘আপনি তাঁদের নোংরা ভাষায় গালিগালাজ করতে পারেন না। আপনার সেই অধিকার নাই। আশা করি হেফাজতে ইসলাম তাদের অবস্থান স্পষ্ট করবে যে এইটা তাদের দলীয় বক্তব্য না। জুলাইয়ের ফ্রন্টলাইনার নারীদের নিয়ে এমন ঘৃণ্য মন্তব্যের নিন্দা জানাই।’

শিক্ষকসহ ১৪ পদে চাকরি দেবে বুটেক্স, আবেদন শুরু ৩০ সেপ্টেম্বর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চলন্ত ট্রেন থেকে রাবি শিক্ষার্থীদের ওপর পাথর নিক্ষেপ, আটক ৩
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাজ্যের ৩৮ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থী ভর্তিতে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই ও সেমিকন্…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ডিগ্রি তৃতীয় বর্ষের ফল পুনঃমূল্যায়নের আবেদন নিয়ে যা জানা গেল
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
সচিবালয়ে চলছে একনেক সভা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬