এ দেশে করিডরের নামে মার্কিনিদের ঘাঁটি জাতি মানবে না: রফিকুল ইসলাম মাদানী

০৩ মে ২০২৫, ০৫:৪১ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৩:১৭ PM
রফিকুল ইসলাম মাদানী

রফিকুল ইসলাম মাদানী © সৌজন্যেপ্রাপ্ত

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শিশু বক্তা’ হিসেবে পরিচিত রফিকুল ইসলাম। অনেকের কাছে তিনি রফিকুল ইসলাম মাদানী নামে পরিচিত। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কড়া সমালোচনা করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তিনি। সেখানে জানিয়েছেন, এ দেশে করিডরের নামে মার্কিনিদের ঘাঁটি তৈরির উদ্যোগ নিয়েছেন ড. ইউনূস। এ উদ্যোগ জাতি মানবে না।

শনিবার (৩ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাস দেন রফিকুল ইসলাম মাদানী। সেখানে তিনি লিখেছেন, ‘জাতিকে বিভিন্ন ইস্যুতে ব্যস্ত রেখে, মানবিক করিডরের নামে এ দেশে মার্কিনিদের ঘাঁটি তৈরির পথ সহজ করবেন—আপনি যদি পশ্চিমকে খুশি করে জাতিসংঘের মহাসচিবও হয়ে যান, তবুও জাতি আপনাকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করবে! অতএব এই দুরভিসন্ধি বন্ধ করুন।’

ফেসবুক ও ইউটিউবে রফিকুল ইসলামের যে-সব ছবি ও ভিডিও আছে, তা বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, কণ্ঠ, শারীরিক গঠন ও মুখাবয়বের কারণে রফিকুল ইসলামকে কম বয়েসি ছেলেদের মত মনে হয়। তবে জানা গেছে, ১৯৯৪ সালে নেত্রকোণা জেলার পূর্বধলা উপজেলায় তার জন্ম। সে হিসেবে তার বর্তমান বয়স ৩১ বছর।

ঢাকায় মনোরেল করিডোর উন্নয়নে প্রাক-সম্ভাব্যতা সমীক্ষার চুক্তি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘ছাত্রলীগ-যুবলীগের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’—বিএনপির মিছিল…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
যারাই জড়িত হোক, আইনের আওতায় আসবেন—সালমানের স্টুডিও ভাঙচুর ই…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে নভেম্বর পর্যন্ত এলএনজি পাঠাতে পারবে না কাতার
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
৪৩ জনকে চাকরি দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
গ্যাসের বাজারে নজর, দাম বাড়ালে কঠোর ব্যবস্থা: জাহেদ উর রহমান
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬