এপ্রিলের মধ্যে নির্বাচনের পরামর্শ জামায়াত আমিরের

০৩ মে ২০২৫, ১১:৫৫ AM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৩:১৮ PM
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান © সংগৃহীত

আগামী বছরের জুনে নয়, ফেব্রুয়ারি–এপ্রিলের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের জন্য পরামর্শ দিয়েছেন বাংলাদেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, একটি সুষ্ঠু ও বস্তুনিষ্ঠ নির্বাচনের জন্য জাতি অপেক্ষা করছে। এ সময় তিনি পিআর পদ্ধতির নির্বাচন নিয়েও কথা বলেন।

আজ শনিবার (৩ মে) সকালে রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে জামায়াতের জেলা ও মহানগর আমির সম্মেলনে এ পরামর্শ দেন তিনি।

জামায়াতের আমির বলেন, ‘চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুন মাসের মধ্যে নির্বাচন দেওয়ার কথা বলেছে সরকার। সংস্কারের যে কার্যক্রম হাতে নেওয়া হয়েছে, তা যদি গতিশীল করা এবং অংশীজনরা সহযোগিতা করলে, সরকার ঘোষিত সময়ে সংস্কারের পর নির্বাচন সম্ভব। এ জন্য দুটি সময়কে আমরা উপযুক্ত মনে করি। একটি ফেব্রুয়ারি মাস রোজা শুরুর আগে। যদি এ সময়ে সংস্কার ও বিচার কাজ শেষ না হয়, তাহলে এপ্রিল মাস পার হওয়া উচিত নয়। কারণ এরপর কোরবানির ঈদ ও ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকছে।’
 
তিনি বলেন, ‘মাঝে মাঝে সরকারের কিছু উপদেষ্টা অনাকাঙ্ক্ষিত আচরণ করেন। এটা আমাদের বিস্মিত করে। তারা রাজনৈতিক বক্তব্য দেওয়ার চেষ্টা করেন। এ থেকে তাদের নিবৃত থাকতে হবে।’

আরও পড়ুন: এসআই নিয়োগের ফলাফলে অকৃতকার্য প্রার্থীর রোল, সংশোধন করে যা বলছে পুলিশ

একটি সুষ্ঠু ও বস্তুনিষ্ঠ নির্বাচনের জন্য জাতি অপেক্ষা করছে জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, পেশিশক্তি ও কালো টাকার প্রভাব থেকে মুক্ত করতে হলে পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। এই পদ্ধতিতে অনেক দেশে নির্বাচন হয়।
 
নারী কমিশনের প্রতিবেদনের কিছু সুপারিশ সরাসরি কোরআনবিরোধী উল্লেখ করে জামায়াতের আমির বলেন, ‘এই প্রস্তাব বাস্তবায়ন হলে দেশের পারিবারিক ব্যবস্থার ওপর বড় আঘাত লাগবে। কোরআনবিরোধী কমিটিকে বাতিল করতে হবে। এ বিষয়ে সরকারকে এরই মধ্যে আমরা সতর্ক করেছি। তারা যথাযথ ব্যবস্থা নেবে বলে আশা করি।’
 
জাতীয় স্বার্থে সবাইকে এক থাকার আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, কোনো কোনো দল তাদের কর্মীদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে। চাঁদাবাজিসহ সামাজিক অপকর্ম থেকে বিরত না থাকলে সেসব দলের প্রতি মানুষের ঘৃণা জন্মাবে।

আরও পড়ুন: ঢাবির গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের ভর্তি পরীক্ষা আজ

জামায়াতের আমির বলেন, ‘আমরা একটি মানবিক কল্যাণ রাষ্ট্রের জন্য কাজ করছি, যেখানেই ভোগান্তি সেখানেই আমরা চেষ্টা করি ছুটে যেতে। জনগণের দায়িত্ব যেমন আছেন, তেমনি গণনামূলক দল হিসেবে জামায়াতের দায়িত্ব সবচেয়ে বেশি মনে করি। তাই আমরা চেষ্টা করি সাধ্যমতো দেশের কল্যাণে কাজ করতে।’

দেশবাসীর কাছে দোয়া চেয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা দেশবাসীর কাছে দোয়া চাই। আমরা একটি মজলুম দল। বাংলাদেশ একটি ভুক্তভোগী দেশ।’

প্রসূতির মৃত্যুর ঘটনায় ক্লিনিক সিলগালা, মালিককে লাখ টাকা জর…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সুখবর পেলেন ৬১৮ বিসিএস ক্যাডার, দেখুন তালিকা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইউআইইউতে পিএলসি ল্যাব উদ্বোধন এবং ‘মাস্টারিং পিএলসি অ্যান্ড…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নানাবাড়িতে বেড়াতে এসে নদীতে ডুবে ভাই-বোনের মৃত্যু
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিল্পবর্জ্য-পলিথিন দূষণে মৃতপ্রায় তুরাগ, হুমকিতে জীববৈচিত্র…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পাকিস্তান ক্রিকেটে যে ৩ সংকট দেখছেন ডি ভিলিয়ার্স
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9