আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে নোয়াখালীতে এনসিপির বিক্ষোভ

০৩ মে ২০২৫, ০৯:০২ AM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৩:২১ PM
নোয়াখালীতে এনসিপির বিক্ষোভ

নোয়াখালীতে এনসিপির বিক্ষোভ © টিডিসি ফটো

আওয়ামী লীগের বিচার এবং দলটির কার্যক্রম নিষিদ্ধের দাবিতে নোয়াখালীতে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (২ মে) জুমার নামাজের পর জেলা শহর মাইজদীতে এ কর্মসূচি পালন করা হয়।

পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি পালন উপলক্ষে জুমার নামাজের আগে থেকে এনসিপির নেতা-কর্মী ও সমর্থকেরা জেলা জামে মসজিদ এলাকায় জড়ো হতে থাকেন। বেলা দুইটার দিকে তাঁরা জেলা জামে মসজিদের সামনে থেকে মিছিল বের করেন। মিছিলটি জিলা স্কুল ও পৌর বাজার এলাকা অতিক্রম করে জামে মসজিদ মোড় এলাকায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য তুহিন ইমরান, জেলা সংগঠক কাজী মাঈন উদ্দিন তানভির, ইয়াসিন আরাফাত প্রমুখ।

এসময় বক্তারা বলেন, জুলাই-আগস্টের গণ-আন্দোলনের সময় সারা দেশে দুই হাজারের বেশি মানুষকে নির্বিচার হত্যা করেছে আওয়ামী লীগ। হাজার হাজার মানুষকে পঙ্গু করেছে। এই আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগের কোনো নেতা-কর্মী যাতে কোনো ঝটিকা মিছিল করতে না পারেন, সে বিষয়ে সবাইকে সজাগ রাখতে হবে। যেখানেই আওয়ামী লীগ মিছিল-মিটিং করার চেষ্টা করবে, সেখানেই তাদের এই দেশের ছাত্র-জনতা প্রতিহত করবে।

অতিরিক্ত ঘাম-কাশি, হাত ও ঘাড় ব্যথা— হার্ট অ্যাটাকের যে ৭ লক…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র না পাওয়া ৫১ প্রার্থ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
​ল্যাপটপে কি ওয়াই-ফাই কাজ করছে না, ঘরে বসেই সমাধানের ৫ সহজ …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা সিরিজে বাড়তি নজর বিসিবির
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
স্কুল-কলেজের প্রধান শিক্ষক-অধ্যক্ষদের জন্য মাউশির নির্দেশনা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
রাবির জুলাই-৩৬ হলে ৪৬ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬