নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন বাতিলের দাবিতে হেফাজতের বিক্ষোভ

০২ মে ২০২৫, ০৩:০৮ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৪:৫৫ PM
বিক্ষোভ সমাবেশ

বিক্ষোভ সমাবেশ © সংগৃহীত

নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আজ শুক্রবার (২ মে) জুমার নামাজ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেইটে এক সংহতি সমাবেশ থেকে এসব দাবি তোলেন তারা। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব।

তিনি বলেন, নারী সংস্কার কমিশনের প্রতিবেদন ইসলামের বিরুদ্ধে, কোরআন বিরোধী, মুসলমান বিরোধী। শুধু প্রতিবেদন করলে হবে না, সম্পূর্ণ নারী সংস্কার কমিশন বাতিল করতে হবে। হেফাজতের নেতাদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার না করলে আবারও যুদ্ধে করে আপনাকে ক্ষমতা থেকে নামাবো।

এ সময় আরও বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতা মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মাওলানা মীর ইদ্রিস, মুফতি জাবের কাশেমী, মাওলানা মুফতি আজহারুল ইসলাম, মুফতি ফখরুল ইসলাম, অধ্যক্ষ আবু তাহের খান মাওলানা জয়নুল আবেদীন, মাওলানা গাজী ইয়াকুব ওসমানী, পল্টন জোনের নায়েবে আমির মাওলানা ইউসুফ সিদ্দিকী ও যাত্রাবাড়ী জোনের নেতা মুফতি শরীফুল্লাহ।

অতিরিক্ত ঘাম-কাশি, হাত ও ঘাড় ব্যথা— হার্ট অ্যাটাকের যে ৭ লক…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র না পাওয়া ৫১ প্রার্থ…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
​ল্যাপটপে কি ওয়াই-ফাই কাজ করছে না, ঘরে বসেই সমাধানের ৫ সহজ …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা সিরিজে বাড়তি নজর বিসিবির
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
স্কুল-কলেজের প্রধান শিক্ষক-অধ্যক্ষদের জন্য মাউশির নির্দেশনা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
রাবির জুলাই-৩৬ হলে ৪৬ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬