জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দাবি জামায়াতের, সক্ষমতা যাচাইয়ের তাগিদ

০১ মে ২০২৫, ০৮:২২ AM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৫:০৮ PM
জামায়াত নেতা মো. নূরুল ইসলাম বুলবুল

জামায়াত নেতা মো. নূরুল ইসলাম বুলবুল © সংগৃহীত

জাতীয় নির্বাচন সামনে রেখে গণহত্যার বিচার এবং রাষ্ট্রীয় মৌলিক সংস্কার সম্পন্ন করার পরেই নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একইসঙ্গে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করে প্রশাসনের সক্ষমতা যাচাই করার আহ্বান জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল।

বুধবার (৩০ এপ্রিল) বিকেলে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে জামায়াত আয়োজিত এক দাওয়াতি অভিযান ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “৫ আগস্টের পর থেকেই জামায়াত বলে আসছে—জাতীয় নির্বাচনের আগে গণহত্যার বিচার এবং রাষ্ট্রের প্রয়োজনীয় মৌলিক সংস্কার সম্পন্ন করে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। এতে প্রশাসনের বাস্তব সক্ষমতা যাচাই সম্ভব হবে।”

স্থানীয় সরকার ব্যবস্থা নিয়ে তিনি বলেন, “বর্তমানে দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে কোনো মেয়র বা কাউন্সিলর নেই। প্রশাসনের মাঠ পর্যায়ের কর্মকর্তারাই এসব পরিচালনা করছেন, ফলে জনগণ সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এবং দুর্নীতির সুযোগ বাড়ছে।”

পথসভায় সভাপতিত্ব করেন মতিঝিল দক্ষিণ থানা জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ মোতাছিম বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি শামছুর রহমান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন থানার সেক্রেটারি ইমাম হোসেন। এছাড়াও বক্তব্য দেন থানা কর্মপরিষদের সদস্য আব্দুল আউয়াল, হারন অর রশিদ, হাফিজুর রহমান, মোহাম্মদ আলী সরকার, আহসানুর রহমান হাসান এবং ইসলামী ছাত্র শিবির মতিঝিল থানা সভাপতি মিলন আহম্মেদ।

ট্যাগ: জামায়াত
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ২৭ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মসজিদের জন্য জমি না দেয়ায় এক মাস ধরে ‘একঘরে’ অবস্থায় কৃষক প…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
৯ বছরের শিশুকে দোকানে নিয়ে ধর্ষণচেষ্টা, ব্যবসায়ী আটক
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ভারতের কাছে পরাজয়ের পর শাস্তির মুখে পাকিস্তান অধিনায়ক
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
চাকরিচ্যুত হলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পাবনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9