সংবাদ সম্মেলনে দাবি

উপদেষ্টা আসিফের পদত্যাগ চেয়ে বিক্ষোভে অংশগ্রহণকারীরা বৈষম্যবিরোধীদের কেউ নন

৩০ এপ্রিল ২০২৫, ১০:৫৭ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৫:০৮ PM
সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলন © সংগ্রহীত

কুমিল্লার মুরাদনগরে স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগের দাবিতে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ জনতা’র ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়। আজ বুধবার (৩০ এপ্রিল) বেলা তিনটার দিকে মুরাদনগর উপজেলা সদরে এ ঘটনা ঘটেছে। উপদেষ্টা আসিফ মাহমুদের বাড়ি এ উপজেলায়।

তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ব্যবহার করে বিক্ষোভ মিছিলের চেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুমিল্লা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতৃবৃন্দ। পরে রাত সংগঠনটির পক্ষ থেকে মুরাদনগর জেলা পরিষদ মার্কেটে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ নিন্দা জানানো হয়। এতে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মুরাদনগরের আহ্বায়ক উবাইদুল হক সিদ্দিকী, উবাইদুল হক সিদ্দিকী এবং আসিফ সরকার ।

সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বল হয়, এই মিছিলের সাথে কুমিল্লা জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো সম্পর্ক নেই। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের সাথে যুক্ত কতিপয় রাজনৈতিক কর্মী নিজেদের হীন উদ্দেশ্য চরিতার্থ করার জন্য স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের টিসি দেওয়ার ভয় দেখিয়ে জোরপূর্বক মিছিলে নিয়ে আসে। এর মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক ব্যানারটিকে বিতর্কিত করার অপপ্রয়াস চালানো হয়েছে বলে প্রতীয়মান হয়।

এতে আরও বলা হয়, জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে ব্যানারে জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছিল, সেই ঐতিহাসিক ব্যানারকে ব্যবহার করে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের মাধ্যমে উপদেষ্টার মর্যাদা ক্ষুণ্নের অপচেষ্টা করা হচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই হীন ও উদ্দেশ্যপ্রণোদিত কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

মিছিলে অংশগ্রহণকারীদের ১২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলা হয়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং অননুমোদিত ব্যক্তিবর্গ কর্তৃক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ব্যবহারকারীদের প্রচলিত আইনের আওতায় এনে কঠোর শাস্তির জোর দাবি জানানো হয়েছে। এসময় হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়েছে, আগামী ১২ ঘণ্টার মধ্যে মিছিলে অংশগ্রহণকারী দুর্বৃত্তদের গ্রেফতার করতে হবে। অন্যথায়, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগ এবং অননুমোদিত ব্যক্তিবর্গ কর্তৃক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ব্যবহারের প্রতিবাদে তাদের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ২৭ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মসজিদের জন্য জমি না দেয়ায় এক মাস ধরে ‘একঘরে’ অবস্থায় কৃষক প…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
৯ বছরের শিশুকে দোকানে নিয়ে ধর্ষণচেষ্টা, ব্যবসায়ী আটক
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ভারতের কাছে পরাজয়ের পর শাস্তির মুখে পাকিস্তান অধিনায়ক
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
চাকরিচ্যুত হলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পাবনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9