সাসটেইনেবল গণতন্ত্রের জন্য প্রতিশ্রুতিবদ্ধ জামায়াত: ডা. তাহের

২৬ এপ্রিল ২০২৫, ০১:১২ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৫৮ PM
ঐকমত্য কমিশনের সঙ্গে এক মতবিনিময় সভায় জামায়াত নেতৃবৃন্দ

ঐকমত্য কমিশনের সঙ্গে এক মতবিনিময় সভায় জামায়াত নেতৃবৃন্দ © সংগৃহীত

জামায়াতের নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, দেশের কল্যাণে নতুন কিছু সংযোজন বা পরিবর্তন যেখানে প্রয়োজন, সেখানে ব্যক্তি বা দলের স্বার্থকে প্রাধান্য না দিয়ে দেশ, জাতি ও মানুষের মঙ্গলের জন্য যা প্রয়োজন, জামায়াতে ইসলামী সে পথে হাঁটতে প্রস্তুত। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী যে সংস্কারের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে একমত, তা দেশের কল্যাণের জন্য হবে।

শনিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের জানান, জামায়াতে ইসলামী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, "আমরা কখনো কোনো বিদেশি শক্তির হুমকিতে ভয় পাই না এবং বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে কোনো ধরনের হস্তক্ষেপ সহ্য করি না।"

তিনি আরও বলেন, "আমরা সাসটেইনেবল এবং ক্রেডিবল গণতন্ত্র প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ। দলের অভ্যন্তরে গণতান্ত্রিক চর্চা শুরু হয়েছে এবং সময়মতো দলীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। আমরা বিশ্বাস করি, এমন এক খোলামেলা এবং সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা দেশে ফিরিয়ে আনতে পারি যেখানে ক্যাম্পেইন, প্রার্থী ও প্যানেল ছাড়া নির্বাচন হবে।"

তাহের বলেন, জামায়াতে ইসলামী একটি স্বচ্ছ, গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ নির্বাচন চায়, যেটি সারাবিশ্বে সঠিক নির্বাচন হিসেবে পরিচিত হবে। তিনি বলেন, "পূর্ববর্তী তিনটি নির্বাচনে নির্বাচন ছিল না, যা দেশে যে রাজনৈতিক সংকট তৈরি করেছে, আমরা তা আর চাই না।"

জামায়াতে ইসলামী আরও উন্নত শিক্ষা ব্যবস্থা চায় যেখানে নৈতিকতার শিক্ষা অন্তর্ভুক্ত থাকবে। "আমরা মোরালবেইজড জবাবদিহিতার প্রতিষ্ঠা চাই এবং সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি," বলেন তাহের।

তিনি জানান, জামায়াতে ইসলামী কনস্ট্রাকটিভ, পজিটিভ এবং প্রাকটিক্যাল রিয়েলিস্টিক সংস্কারের জন্য জাতীয় ঐকমত্য কমিশনকে পূর্ণ সহযোগিতা দেয়ার জন্য প্রস্তুত।

মতবিনিময় সভায় জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান এবং জামায়াতের নেতৃবৃন্দসহ অন্যান্য ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

ট্যাগ: জামায়াত
সংসদীয় কমিটিতে গাজী নজরুল, জামায়াত আমিরের ‘না’, স্বরাষ্ট্রম…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
কর্মস্থলে যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করতে বেরোবি উপাচার্যের ব…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
হাসিনা ফিরলে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা, বাংলাদেশের ম্যাচ কবে কখন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
‘বান্ধবীকে বিয়ের আশায়’ স্তন অপসারণ, পুরুষ হতে গিয়ে মৃত্যু ত…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পারিবারিক বিরোধে স্বামীর বল্লমের আঘাত, ৪ দিন পর চিকিৎসাধীন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9