‘বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না’

২৫ এপ্রিল ২০২৫, ০৭:৩৭ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০১:০০ PM
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম © সংগৃহীত

‘বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, মানুষের পাশে দাঁড়ানোর রাজনীতি করে’ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা বিএনপির জনসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেছেন, যে শেখ হাসিনা পেছনের দরজা দিয়ে পালিয়ে গেছে, সে কখনো নেতা হতে পারে না। গত ১৭ বছরে ফ্যাসিস্ট সরকারের কারণে মানুষ নিজের মনের কথা শান্তিমতো বলতে পারেনি। আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না।

আব্দুস সালাম বলেন, কাউয়া কাদের পালাইছে? আওয়ামী লীগ হলো চোরের দল। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। ধানের শীষ যার আমাদের তার হয়েই কাজ করতে হবে। বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, মানুষের পাশে দাঁড়ানোর রাজনীতি করে। বিএনপির জন্ম হয়েছে ভারতের আধিপত্য থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য।

শহীদ এম মনসুর আলী সম্পর্কে তিনি বলেন, মনসুর আলী মন্ত্রী থাকাকালীন তার বাড়ির সামনে তৎকালীন জাসদের নেতারা কিছু দাবি নিয়ে গিয়েছিল। তখন রক্ষী বাহিনী দিয়ে গুলি করে পাখির মতো মানুষ হত্যা করেছিল।

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। 

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম আলিম, জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি রুমানা মাহমুদ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস, সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য রুমানা মোর্শেদ কনকচাঁপা, জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা।

সভায় সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক মো. আব্দুস সালাম ও অ্যাডভোকেট রবিউল হাসান।

‘ক্যাম্পাসে ছাত্রলীগ ধরেছি’ পোস্ট দেয়া সেই ঢাবি ছাত্রশক্তির…
  • ১৩ মার্চ ২০২৬
রোজা রাখতে অক্ষম ব্যক্তি কত টাকা ফিদইয়া দেবেন?
  • ১৩ মার্চ ২০২৬
অপবিত্র অবস্থায় সেহরি খাওয়া যাবে কিনা?
  • ১৩ মার্চ ২০২৬
দুই শর্ত মানলে শবে কদরের মর্যাদা পাবে মুমিন
  • ১৩ মার্চ ২০২৬
ছয় ঘণ্টা পর ইসরায়েলে ফের মিসাইল ছুড়ল ইরান
  • ১৩ মার্চ ২০২৬
ঈদের আগে-পরে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধ
  • ১৩ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081