চর দখল নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৪

২৫ এপ্রিল ২০২৫, ০৭:৩৬ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০১:০০ PM
আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে

আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে © টিডিসি ফটো

পাবনার ঈশ্বরদী উপজেলার ডিগ্রির চর দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় ৪ জন গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (২৫ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের ডিগ্রির চরে এ ঘটনা ঘটে। তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

গুলিবিদ্ধরা হলেন, পিল্লু (২৫), ছুবাইল (২৪), আসিফ (২০) ও আলম (২৭)। এদের মধ্যে গুরুতর আহত পিল্লু ও ছুবাইলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহতরা সবাই বিএনপি সমর্থক বলে জানা গেছে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঈশ্বরদী উপজেলার ডিগ্রির চর এতদিন দখল করে রেখেছিল আওয়ামী লীগের সমর্থক কর্মীরা। ৫ আগস্টের পর তারা পলাতক ছিল। পহেলা বৈশাখ থেকে ডিগ্রির চর সরকার থেকে লিজ নেন আকাত আলী শেখ। পলাতক থাকা আওয়ামী লীগ সমর্থকরা মাঝে মধ্যেই নানাভাবে হুমকি-ধামকি দিয়ে আসছিল।   

পরে শুক্রবার সকালে আত্মীয়-স্বজন ও এলাকাবাসী নিয়ে ডিগ্রির চর নিজেদের দখলে নিতে যান বিএনপি সমর্থক আকাত আলী শেখ। এ সময় পাশের কলাবাগানের ভেতর থেকে আওয়ামী লীগ সমর্থক মকুল মেম্বার, তরিকুল মেম্বার ও শফি মিরের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন অস্ত্র দিয়ে এই হামলা ও গুলিবর্ষণ করে। এ সময় ৪ জন গুলিবিদ্ধ হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

ঈশ্বরদী সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।’

সংসদীয় কমিটিতে গাজী নজরুল, জামায়াত আমিরের ‘না’, স্বরাষ্ট্রম…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
কর্মস্থলে যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করতে বেরোবি উপাচার্যের ব…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
হাসিনা ফিরলে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা, বাংলাদেশের ম্যাচ কবে কখন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
‘বান্ধবীকে বিয়ের আশায়’ স্তন অপসারণ, পুরুষ হতে গিয়ে মৃত্যু ত…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পারিবারিক বিরোধে স্বামীর বল্লমের আঘাত, ৪ দিন পর চিকিৎসাধীন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9