ফেসবুক লাইভে ছাত্রলীগ নেতা

বাড়িতে ঘুমাচ্ছেন আ.লীগ নেতারা, আর পালিয়ে বেড়াচ্ছে ছাত্রলীগ

২৫ এপ্রিল ২০২৫, ০৭:০২ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০১:০০ PM
মেহেদী হাসান ওরফে বাদল

মেহেদী হাসান ওরফে বাদল © ভিডিও থেকে সংগৃহীত

নিষিদ্ধঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের এক নেতা ফেসবুক লাইভে এসে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, আওয়ামী লীগের শীর্ষ নেতারা নিশ্চিন্তে বাড়িতে ঘুমাচ্ছেন, আর সাধারণ ছাত্রলীগ নেতাকর্মীরা মামলার আসামি হয়ে পালিয়ে বেড়াচ্ছেন। 

বুধবার (২৩ এপ্রিল) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে এমন মন্তব্য করেন পটুয়াখালী জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান ওরফে বাদল।  

গত বছরের ৫ আগস্টের রাজনৈতিক সহিংসতার পর থেকে আত্মগোপনে থাকা মেহেদী হাসানের এই লাইভ ৭ মিনিট ৪৭ সেকেন্ড স্থায়ী ছিল। সেখানে তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময় আমরা ছাত্রলীগের অনেকেই কোনো টাকাপয়সা ইনকাম করিনি, বরং উল্টো খরচ হয়েছে। আর এখন সেই ছাত্রলীগ নেতাকর্মীদেরই মামলায় জড়িয়ে পালিয়ে বেড়াতে হচ্ছে। কেউ তাদের খোঁজখবরও নিচ্ছে না।

মেহেদী অভিযোগ করেন, জেলা আওয়ামী লীগ সভাপতি কাজী আলমগীর, সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেনসহ শীর্ষ নেতারা শহরে ঘুরে বেড়াচ্ছেন, ঢাকায় ফ্ল্যাটে বাস করছেন। অথচ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান আরিফ এবং আমার বাসায় একাধিকবার হামলা হয়েছে। আমাদের নিরাপত্তা নেই। অথচ জেলা যুবলীগ ও শ্রমিক লীগের নেতাদের বাড়িঘরে কোনো হামলা হয়নি।

তিনি বলেন, ৫ আগস্টের আগে আমরা ছাত্রদলের কারও সঙ্গে খারাপ ব্যবহার করিনি। বরং একটা সুসম্পর্ক ছিল। এরপরও এখন আমাদেরকেই সবচেয়ে বেশি ভুগতে হচ্ছে।

লাইভ চলাকালেই স্থানীয় শ্রমিক লীগ নেতা মিঠু হাওলাদার একটি মন্তব্যে লেখেন, পৃথিবীটা ছোট্ট, এর হিসাব হবে ইনশা আল্লাহ।

এ বিষয়ে জানতে চাইলে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, যারা চিহ্নিত সন্ত্রাসী, তাদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান চলছে। আইনশৃঙ্খলা বাহিনী নিরপেক্ষভাবে কাজ করছে।

সংসদীয় কমিটিতে গাজী নজরুল, জামায়াত আমিরের ‘না’, স্বরাষ্ট্রম…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
কর্মস্থলে যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করতে বেরোবি উপাচার্যের ব…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
হাসিনা ফিরলে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা, বাংলাদেশের ম্যাচ কবে কখন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
‘বান্ধবীকে বিয়ের আশায়’ স্তন অপসারণ, পুরুষ হতে গিয়ে মৃত্যু ত…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পারিবারিক বিরোধে স্বামীর বল্লমের আঘাত, ৪ দিন পর চিকিৎসাধীন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9