ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নতুন দলের আত্মপ্রকাশ

২৫ এপ্রিল ২০২৫, ১২:৪৫ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০১:০৫ PM

© সংগৃহীত

‘গড়ব মোরা ইনসাফের দেশ’─ এই স্লোগান নিয়ে ‘জনতা পার্টি বাংলাদেশ’ নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে। দলের সংক্ষিপ্ত নাম জেপিবি।

শুক্রবার (২৫ এপ্রিল) ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টাল এক অনুষ্ঠানে দলটির আত্মপ্রকাশের ঘোষণা দেওয়া হয়। নবগঠিত এই দলের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, মহাসচিব শওকত মাহমুদ।

দলের নির্বাহী চেয়ারম্যান ও মুখপাত্র হয়েছেন গোলাম সারোয়ার মিলন। ভাইস চেয়ারম্যানের মধ্যে রয়েছেন─ রফিকুল হক হাফিজ, সিনিয়র অ্যাডভোকেট এ বি এম ওয়ালিউর রহমান, রেহানা সালাম, অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল্লাহ, এম এ ইউসুফ, সৈয়দা আজিজুন নাহার, গোলাম মেহরাজ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কামরুল ইসলাম ও নির্মল চক্রবর্তী।

দলে আরও রয়েছেন: সিনিয়র যুগ্ম মহাসচিব এম আসাদুজ্জামান, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট এবিএম রফিকুল হক তালুকদার রাজা, আল আমিন রাজু, অ্যাডভোকেট শিউলি সুলতানা রুবী, নাজমুল আহসান, জামাল উদ্দিন, শাহাদত হোসেন, আসাদুজ্জামান ও জাকির হোসেন লিটু।

সমন্বয়কারী নূরুল কাদের সোহেল, সহ-সমন্বয়কারী অ্যাডভোকেট জাহাঙ্গীর, জাকির হোসেন ও ফাতেমা বেগম।

চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বেশ কয়েক বছর ধরে দেশের সড়ক নিরাপত্তা নিয়ে জনমত গঠনে সক্রিয় ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’ আন্দোলনের প্রতিষ্ঠাতা।

১৯৯৩ সালে স্ত্রী জাহানারা কাঞ্চন সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পর থেকে তিনি এ বিষয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলেন। বিভিন্ন সময়ে তাকে নির্বাচন করার আহ্বান জানানো হলেও এবারই প্রথম সরাসরি রাজনীতিতে প্রবেশ করছেন তিনি।

ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি চলবে না: নাসীরুদ্দীন পাটও…
  • ১৬ মে ২০২৬
আন্তর্জাতিক সিম রেসিংয়ের ফাইনালে বাংলাদেশের ‘ফর্মুলা আইইউটি’
  • ১৬ মে ২০২৬
১০ জেলার খামারি-ব্যাপারীদের মিলনস্থল বামন্দী পশুর হাট
  • ১৬ মে ২০২৬
লিটনের চোখে ‘বাংলাদেশের সর্বকালের সেরা ক্যাপ্টেন লিটন’
  • ১৬ মে ২০২৬
ঢাবি থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ডক্টরেট ডিগ্রি প্রদান…
  • ১৬ মে ২০২৬
দায়িত্ব নিলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য
  • ১৬ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081