চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে নোটিশ

২৫ এপ্রিল ২০২৫, ০৭:২২ AM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০১:০৬ PM
চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন

চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন © সংগৃহীত

নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেওয়ার আগেই চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে আইনি নোটিশ দিয়েছে ‘জনতার বাংলাদেশ পার্টি’র চেয়ারম্যান শফিকুল ইসলাম সবুজ খান। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) এ নোটিশ পাঠিয়েছেন তিনি। 

নোটিশে বলা হয়েছে, গত ১৩ মার্চ অ্যাডভোকেট শফিকুল ইসলাম সবুজ খান জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ‘জনতার বাংলাদেশ পার্টি’র আত্মপ্রকাশ ঘটান। এরপর গত ২০ এপ্রিল দলের নিবন্ধনের জন্য জাতীয় নির্বাচন কমিশনে কাগজপত্র জমা করেন।

কিন্তু মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি ইলিয়াস কাঞ্চন ‘জনতার পার্টি বাংলাদেশ’ নামে নতুন একটি দল ২৫ এপ্রিল ঘোষণা করতে যাচ্ছেন। জনতার বাংলাদেশ পার্টি ও জনতার পার্টি বাংলাদেশ প্রায় একই রূপ হওয়ায় সারা দেশে ছড়িয়ে থাকা আমাদের দলীয় নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এবং তারা হতাশা ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। এতে আমাদের মারাত্মক ক্ষতি সাধন হবে। এতে গণতন্ত্রের সৌন্দর্য নষ্ট হচ্ছে।

নোটিশে আরও বলা হয়, জনতা নামটি ব্যবহার করে যে দলগুলো ইতিমধ্যে আত্মপ্রকাশ করেছে সেগুলো হলো, জনতার বাংলাদেশ পার্টি, জাতীয় জনতা পার্টি, বাংলাদেশ জনতা পার্টি, আমজনতা পার্টি, আ-আমজনতা পার্টি, মাইনরিটি জনতা পার্টি, দেশ জনতার পার্টি, স্বাধীন জনতা পার্টি, ছাত্রজনতা পার্টি ইত্যাদি। দলগুলোর নাম কাছাকাছি হওয়ায় সাধারণ জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। 

এতে বলা হয়, রাজনৈতিক দলগুলো কোনো হাসি-তামাশার পাত্র হতে পারে না। তাই ইলিয়াস কাঞ্চন সম্মানিত ব্যক্তি হিসেবে তাকে জনতার বাংলাদেশ পার্টির পক্ষ থেকে ‘জনতার পার্টি বাংলাদেশ’ নামে দল গঠন করা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।

একই সঙ্গে অন্য স্বতন্ত্র নামে দল গঠনের অনুরোধ জানাচ্ছি। অন্যথায় আমরা আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবো।

পুলিশ কর্মকর্তার বাড়িতে ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার, তদন্তে ড…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
গ্রীষ্মকালীন খেলা নিয়ে দুই স্কুলের ছাত্রীদের সংঘর্ষ, বিচার …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
১১ প্রশাসনিক পদ থেকে সাদা দলের ৯ শিক্ষক-কর্মকর্তার পদত্যাগ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ট্রেইনি রিলেশনশিপ অফিসার নিয়োগ দেবে ইস্টার্ন ব্যাংক, আবেদন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে নেমে দুই ন…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাতামুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলন, দুটি মেশিন জব্দ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9