জুলাই অভ্যুত্থান নিয়ে কেউ কেউ ব্যবসা করছে: নুর

২৪ এপ্রিল ২০২৫, ১১:৫২ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০১:০৭ PM
নুরুল হক নুর

নুরুল হক নুর © ফাইল ফটো

জুলাই নিয়ে কেউ কেউ ব্যবসা করছে জানিয়ে গণঅধিকার পরিষদের আহবায়ক নুরুল হক নুর বলেছেন, জুলাইয়ের চেতনার কথা বলে কেউ উপদেষ্টা হয়েছে আবার কেউ পদোন্নতিও নিয়েছেন।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে শাহবাগে জুলাই মঞ্চ আয়োজিত এক সমাবেশে এমন মন্তব্য করেন তিনি।

ডাকসুর সাবেক ভিপি বলেন, সরকারের উপদেষ্টাদের সম্পদের হিসাব দেয়ার কথা ছিলো। কিন্তু কেউ তা দেয়নি। এ সময় আন্দোলনে নিহতদের এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দেয়ার কথা জানান তিনি।

নুর অভিযোগ করে বলেন, সরকার শহীদ পরিবারদের ভিক্ষার মতো করে এক দুই লাখ টাকা দিচ্ছে। জুলাই ফাউন্ডেশনের সঙ্গে যারা আছে তারা রাজনীতি করছে। তাই আহতদের যারা তাদের দলের তাদের বেশি সাহায্য দিচ্ছে, আর অন্যরা বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ নিষিদ্ধে কোনো কোনো রাজনৈতিক দল কৌশলী বক্তব্য দিচ্ছে। তারা আওয়ামী লীগের নেতা আর ভোট ভাগানোর পরিকল্পনা করছে।

বড় দুঃসংবাদ পেল স্পেন
  • ২৭ জুন ২০২৬
বাংলাদেশকে ১১০ কোটি ডলার জরুরি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক
  • ২৭ জুন ২০২৬
বিএম‌ইউতে হচ্ছে মাল্টিপারপাস আবাসিক হল
  • ২৭ জুন ২০২৬
রাজনীতিতে কালচারাল পরিবর্তন আনা প্রয়োজন, সেটি প্রধানমন্ত্রী…
  • ২৭ জুন ২০২৬
স্বাধীন পররাষ্ট্রনীতি বাস্তবায়নে সরকারকে সহযোগিতা করবে বির…
  • ২৭ জুন ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮০১ কোটি টাকার বাজেট অনুমোদন
  • ২৭ জুন ২০২৬