রোগী ভাগিয়ে নিতে ঢামেকে দালালদের দুই গ্রুপের সংঘর্ষ, ঢাবি ছাত্রদল নেতা বহিষ্কার

২৪ এপ্রিল ২০২৫, ০৫:২০ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০১:০৮ PM
ঢাবির ফজলুল হক মুসলিম হলের জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন

ঢাবির ফজলুল হক মুসলিম হলের জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন © টিডিসি সম্পাদিত

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে বেসরকারি আইসিইউতে রোগী ভাগিয়ে নেয়া এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলের জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকেলে সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অধীনস্থ ফজলুল হক মুসলিম হল ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।

গতকাল বুধবার (২৩ এপ্রিল) রাত ১২টার দিকে শাহাদাত হোসেন গ্রুপ ও আব্দুল্লাহ আল মাহিম গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়।

জানা গেছে, শাহাদাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক আর আব্দুল্লাহ আল মাহিম শ্যামলীর সিটি কেয়ার হাসপাতালের আওয়ামী লীগের রাজনীতি করেন। 

অভিযোগ উঠেছে, শাহাদাত ঢাকা মেডিকেলের ২১১ ও ২১২ এবং জরুরি বিভাগ থেকে রোগী ভাগিয়ে নিয়ে শ্যামলীর রূপায়ন টাওয়ারে ঢাকা ইন্টারন্যাশনাল হাসপাতালে রোগী দেয়। আব্দুল্লাহ শ্যামলী সিটি কেয়ার হাসপাতালের মালিক এবং সে ঢাকা মেডিকেল থেকে রোগী ভাগিয়ে নেওয়ার জন্য সিন্ডিকেট তৈরি করেছে।

আরও জানা যায়, ৫ আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর শাহাদাত ঢাকা মেডিকেল থেকে বিভিন্ন বেসরকারি হাসপাতালে আইসিইউতে রোগী ভাগিয়ে নেয়ার জন্য নিজস্ব একটি গ্রুপ তৈরি করেন। তাদের কথার বাইরে গেলে বিভিন্ন সরকারি স্টাফদের মারপিট এবং হুমকি-ধামকি দেয়ার অভিযোগ রয়েছে।

ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি চলবে না: নাসীরুদ্দীন পাটও…
  • ১৬ মে ২০২৬
আন্তর্জাতিক সিম রেসিংয়ের ফাইনালে বাংলাদেশের ‘ফর্মুলা আইইউটি’
  • ১৬ মে ২০২৬
১০ জেলার খামারি-ব্যাপারীদের মিলনস্থল বামন্দী পশুর হাট
  • ১৬ মে ২০২৬
লিটনের চোখে ‘বাংলাদেশের সর্বকালের সেরা ক্যাপ্টেন লিটন’
  • ১৬ মে ২০২৬
ঢাবি থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ডক্টরেট ডিগ্রি প্রদান…
  • ১৬ মে ২০২৬
দায়িত্ব নিলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য
  • ১৬ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081