হিন্দু সম্প্রদায়ের ৪ সদস্যের জামায়াতে যোগদান

২৩ এপ্রিল ২০২৫, ১০:২৩ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:০৩ PM
জামায়াতে ইসলামীতে যোগদান

জামায়াতে ইসলামীতে যোগদান © টিডিসি ফটো

পিরোজপুরের ইন্দুরকানীতে গঠনমূলক একটি অধ্যায় রচনা হলো, যখন হিন্দু সম্প্রদায়ের ৪ জন সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। মঙ্গলবার (২২ এপ্রিল) তারা আনুষ্ঠানিকভাবে সদস্য ফরম পূরণ করে দলের সঙ্গে যুক্ত হন। বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর জেলা জামায়াত ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক।

নতুন সদস্যরা হচ্ছেন- উপজেলার পত্তাশী ইউনিয়নের স্কুল শিক্ষক পলাশ কান্তি মন্ডল (৪৭), ইন্দুরকানী সদর ইউনিয়নের রবিন ডাকুয়া (৩৫), রতন বিশ্বাস (৪২) ও কালাইয়া গ্রামের বিমাল ব্যাপারী (৫০)। 

এর আগের দিন, সোমবার সন্ধ্যায় ইন্দুরকানীতে একটি গণসংযোগ কর্মসূচির আয়োজন করা হয়, যা আগামী ২৫ এপ্রিল পর্যন্ত চলবে। এই কার্যক্রমের নেতৃত্ব দেন ইন্দুরকানী উপজেলার সদর ইউনিয়ন শাখা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনে জামায়াতের মনোনীত এমপি প্রার্থী ও ইন্দুরকানী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী। এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, উপজেলা জামায়াতের আমির মাওলানা আলী হোসাইন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। 

গণসংযোগ চলাকালে, হিন্দু সম্প্রদায়ের চার সদস্য মাসুদ সাঈদীর উপস্থিতিতে ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যুক্ত হন। এ সময় শতাধিক সহযোগী সদস্য সংগ্রহ করা হয়। অনুষ্ঠানটি বিকেল ৫টায় শুরু হয়ে রাত ৮টায় শেষ হয়, যা স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সহাবস্থানের নতুন উদাহরণ সৃষ্টি করে।

পুলিশ কর্মকর্তার বাড়িতে ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার, তদন্তে ড…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
গ্রীষ্মকালীন খেলা নিয়ে দুই স্কুলের ছাত্রীদের সংঘর্ষ, বিচার …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
১১ প্রশাসনিক পদ থেকে সাদা দলের ৯ শিক্ষক-কর্মকর্তার পদত্যাগ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ট্রেইনি রিলেশনশিপ অফিসার নিয়োগ দেবে ইস্টার্ন ব্যাংক, আবেদন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে নেমে দুই ন…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাতামুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলন, দুটি মেশিন জব্দ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9