ছাত্রদলে যোগ দিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ নেতা

২৩ এপ্রিল ২০২৫, ০৮:৩০ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:০৩ PM
সদস্য ফরম সংগ্রহ করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিনজন

সদস্য ফরম সংগ্রহ করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিনজন © সংগৃহীত

মুন্সীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতা ছাত্রদলে যোগ দিয়েছেন। বুধবার (২৩ এপ্রিল) শ্রীনগর সরকারি কলেজ প্রাঙ্গণে উপস্থিত হয়ে তারা ছাত্রদলের সদস্য ফরম সংগ্রহ করেন। 

ছাত্রদলের সদস্য ফরম সংগ্রহকারীরা হলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুন্সীগঞ্জ জেলা শাখার সহ-মুখ্য সংগঠক আশ্রাফুল আলম আহাদ, সদস্য আবিদ খান আপন ও ইয়াফি আহমেদ ফাহিম। 

মুন্সীগঞ্জে জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক ও শ্রীনগর উপজেলার টিম প্রধান মো. তাজুল ইসলাম তার ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন।

ওই পোস্টে তিনি লিখেছেন, ‌‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি থেকে পদত্যাগ করে জাতীয়তাবাদী ছাত্রদলের আদর্শে অনুপ্রাণিত হয়ে শ্রীনগর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য ফরম সংগ্রহ করে ছাত্রদলে যোগ দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার সহ-মুখ্য সংগঠক আশ্রাফুল আলম আহাদ, সদস্য আবিদ খান আপন ও ইয়াফি আহমেদ ফাহিম।’ 

শ্রীনগর সরকারি কলেজ শাখার কমিটি গঠনের লক্ষ্যে সদস্য সংগ্রহ ও ফরম বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সভাপতি আশ্রাফুল ইসলাম শুভ, সাধারণ সম্পাদক ইমদাদুল হক ইমন, সিনিয়র সহ-সভাপতি পলাশ আহমেদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শিমুল প্রমুখ।

ট্যাগ: ছাত্রদল
সংসদীয় কমিটিতে গাজী নজরুল, জামায়াত আমিরের ‘না’, স্বরাষ্ট্রম…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
কর্মস্থলে যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করতে বেরোবি উপাচার্যের ব…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
হাসিনা ফিরলে ফাঁসির কাষ্ঠে নিতে জুলাই শহীদদের পরিবারই যথেষ্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা, বাংলাদেশের ম্যাচ কবে কখন
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
‘বান্ধবীকে বিয়ের আশায়’ স্তন অপসারণ, পুরুষ হতে গিয়ে মৃত্যু ত…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
পারিবারিক বিরোধে স্বামীর বল্লমের আঘাত, ৪ দিন পর চিকিৎসাধীন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9