দেশের স্বার্থে দ্রুত নির্বাচনের বিকল্প নেই: মির্জা আব্বাস

২৩ এপ্রিল ২০২৫, ০৬:৩০ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:০৫ PM
মির্জা আব্বাস

মির্জা আব্বাস © সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দেশের স্বার্থে দ্রুত নির্বাচনের বিকল্প নেই। আজ বুধবার (২৩ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র ফোরাম আয়োজিত আলোচনাসভায় এ কথা বলেন মির্জা আব্বাস। 

মির্জা আব্বাস বলেন, ‘আমরা সংস্কারও চাই, নির্বাচনও চাই। যে সংস্কার মানুষের প্রয়োজন, তার বাইরে অপ্রয়োজনীয় সংস্কার দরকার নেই। নির্বাচনের বিকল্প নির্বাচন। দেশের মানুষের জন্য যে সংস্কারটুকু প্রয়োজন তা শেষ করেই নির্বাচন দিতে হবে।’

রাজনৈতিক ঐক্য বিনষ্ট করতে নানা ষড়যন্ত্র হচ্ছে দাবি করেন মির্জা আব্বাস বলেন, ‘ঐক্য নষ্ট হলে আবারও বাংলাদেশ ভারতের আধিপত্যবাদের কবলে পড়বে। তাই ষড়যন্ত্রকারীদের অপচেষ্টা রোধে দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

প্রশাসনে আওয়ামী লীগের যেসব দোসররা আছেন, তারা ড. ইউনূসকে সঠিক পথে পরিচালিত হতে দিচ্ছে না মন্তব্য করেন মির্জা আব্বাস। তিনি বলেন, ‘এসব লোকদের থেকে সতর্ক থাকতে অন্তর্বর্তী সরকার প্রধানের প্রতি আহ্বান জানাই।’

ট্যাগ: বিএনপি
‘অসমাপ্ত আত্মজীবনী’ কোনো নিষিদ্ধ বই নয়: আসিফ নজরুল
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির গেস্ট হাউসে ইয়াবাসহ চারজন আটক
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদি আরবের
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় পর্যায়ের নগর উন্নয়ন প্রতিযোগিতায় দ্বিতীয় কুয়েট …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
‘মিজানের ভাতের হোটেল’ ফের উচ্ছেদ করল ঢাকা উত্তর সিটি করপোরে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা চেয়ে রাবির পাঁচ শিক্ষককে প্রাণনাশের হুমকি
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬