অনেক উপদেষ্টা বিএনপিকে শত্রু ভাবছেন: রিজভী

১৪ এপ্রিল ২০২৫, ০৩:২৯ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:২১ AM
রুহুল কবির রিজভী

রুহুল কবির রিজভী © সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘অনেক উপদেষ্টা এখন বিএনপিকে শত্রু ভাবছেন, তারা গণতন্ত্র, ভোটাধিকার বাদ দিয়ে কিভাবে গণতন্ত্রের পরিবর্তে সংস্কারকে ভাবছে, সেটা আমাদের বোধগম্য নয়।’

আজ সোমবার (১৪ এপ্রিল) রাজধানীর পরিবাগ সংস্কৃতি বিকাশ কেন্দ্রে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পহেলা বৈশাখ উপলক্ষে এ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সতীর্থ স্বজন।

রিজভী বলেন, ‘শুভ নববর্ষ, পহেলা বৈশাখে জাতির আকাঙ্ক্ষা দ্রুত ভোটাধিকার ফিরিয়ে দেওয়া। কারণ ফ্যাসিস্ট হাসিনা দেশের মানুষের ভোটাধিকারসহ সকল অধিকার কেড়ে নিয়ে নিজের কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করেছিল।’

তিনি বলেন, ‘বিগত ১৫ বছর পরিকল্পিত ভাবে একটি দেশের সংস্কৃতি এদেশে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা করা হতো। এমন কি বিগত পহেলা বৈশাখে মুখোশের আড়ালে আমাদের নেত্রীর বিরুদ্ধে অপপ্রচার করা হতো। এমন কি দাড়ি টুপি নিয়ে নানা ষড়যন্ত্র করা হতো, দাড়ি টুপি পরা সব মানুষ কি খারাপ? না।’

রিজভী বলেন, ‘যার জন্য আমাদের ১৬ বছরের লড়াই, সেটি আমাদের নিশ্চিত করতে হবে। সেই গণতন্ত্রকে নিশ্চিত করা নিয়ে কোন টাল বাহানা করা যাবে না। এই নববর্ষে জাতির আকাঙ্ক্ষা দ্রুত ভোটাধিকার ফিরিয়ে দেওয়া। কারণ ফ্যাসিস্ট হাসিনা দেশের মানুষের ভোটাধিকারসহ সকল অধিকার কেড়ে নিয়ে নিজের কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করেছিল।’ 

সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, ‘ভোটাধিকারকে কেন সংস্কারের সাথে এক করে দেখা হচ্ছে, গণতন্ত্র মানেই সংস্কার। গণতন্ত্র হচ্ছে প্রবাহমান খরস্রোত নদীর মতো। এখানে কর্তৃত্ববাদের কোন জায়গা নেই, আর যেখানে কর্তৃত্ববাদের জায়গা নেই সেখানেই গণতন্ত্র বয়ে যায়। সংস্কার হচ্ছে বয়ে যাওয়া।’

ট্যাগ: বিএনপি
৬৬৭ বস্তা সরকারি চাল জব্দ, দলীয় পরিচয় না দেখে জড়িতদের শাস্ত…
  • ১৬ মে ২০২৬
ঝালকাঠিতে ব্রিজ ভেঙে খালে পাথরবোঝাই ট্রাক, ১০ গ্রামের যোগায…
  • ১৬ মে ২০২৬
পাবনায় বেড়াতে গিয়ে তরুণ-তরুণী অপহৃত, অভিযানে উদ্ধার
  • ১৬ মে ২০২৬
‘১১ বছরে দুটি পে-স্কেল বাস্তবায়নের কথা থাকলেও একটিও হয়নি’
  • ১৬ মে ২০২৬
নিজ হাতে মাটি কেটে খোর্দ্দ খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন …
  • ১৬ মে ২০২৬
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে সেঞ্চুরি লিটনের
  • ১৬ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081