ফিলিস্তিনিদের ওপর গণহত্যার প্রতিবাদে বিএনপির র‌্যালিতে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

১০ এপ্রিল ২০২৫, ০৪:২২ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৪৮ AM
বিএনপির প্রতিবাদী র‌্যালিতে নেতাকর্মীরা

বিএনপির প্রতিবাদী র‌্যালিতে নেতাকর্মীরা © সংগৃহীত

গাজা ও রাফায় ইসরায়েলের নৃশংস গণহত্যার প্রতিবাদ এবং নির্যাতনের শিকার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে বিএনপির প্রতিবাদী র‌্যালি ঘিরে রাজধানীর নয়াপল্টনে জড়ো হতে শুরু করেছেন দলটির নেতাকর্মীরা।

আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল ৪টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই র‌্যালিটি শুরু হওয়ার কথা রয়েছে। র‌্যালিটি নয়াপল্টন থেকে শুরু হয়ে শান্তিনগর, মালিবাগ মোড়, মৌচাক ও মগবাজার হয়ে বাংলামোটরে গিয়ে শেষ হবে।

ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপির এই কর্মসূচিকে কেন্দ্র করে দুপুরের পর থেকেই নয়াপল্টনে জড়ো হতে শুরু করেন দলটির নেতাকর্মীরা। হাতে ফিলিস্তিনের পতাকা, মাথায় ফিতা বাঁধা ও নানা রকম প্রতিবাদী প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা ‘গাজা হত্যাযজ্ঞ বন্ধ করো’, ‘ফিলিস্তিনের পক্ষে, বর্বরতার বিরুদ্ধে’সহ বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

দলটির বিভিন্ন স্তরের নেতারা বলছেন, ফিলিস্তিনে শিশু ও সাধারণ মানুষের ওপর অব্যাহত হামলার প্রতিবাদে এই কর্মসূচি আয়োজন করা হয়েছে। ইসরায়েলের এই বর্বরতার বিরুদ্ধে বিশ্ববাসীকে জাগ্রত করতেই বিএনপির এই শান্তিপূর্ণ প্রতিবাদ।

বিএনপির এই কর্মসূচি ঘিরে নয়াপল্টনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এলাকায় অবস্থান নিয়েছেন। পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন গোয়েন্দা সংস্থার সদস্যরাও।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, শান্তিপূর্ণভাবে র‌্যালি শেষ করতে নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। এই প্রতিবাদ ও সংহতি র‌্যালিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ জ্যেষ্ঠ নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে। রাজধানী ঢাকা ছাড়াও আজ দেশব্যাপী সকল মহানগরেও বিএনপি'র এই প্রতিবাদী র‌্যালি অনুষ্ঠিত হবে।

বৃদ্ধার বস্তাবন্দি মরদেহ উদ্ধার
  • ২২ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষা পরিচালনা নীতিমালা ভঙ্গ, কেন্দ্রসচিবকে বড় শাস…
  • ২২ এপ্রিল ২০২৬
১৪ হাজার শিক্ষকের পরীক্ষা ভেরিফাই করে চাকরিতে বসাতে পারছি ন…
  • ২২ এপ্রিল ২০২৬
সুপার স্পেশালাইজড হাসপাতালের মালামাল চুরি, প্রকৌশলীসহ দুই ক…
  • ২২ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের ব্যর্থতা স্পষ্টভ…
  • ২২ এপ্রিল ২০২৬
শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধি নিয়ে ধোঁয়াশা, যা বলছে ম…
  • ২২ এপ্রিল ২০২৬