কৃষকের ধান কেটে বাড়ি তুলে দিলেন এমপি

১৬ মে ২০২৬, ০৯:০১ PM , আপডেট: ১৬ মে ২০২৬, ০৯:০২ PM
কৃষকের ধান কেটে বাড়ি তুলে দিলেন এমপি 

কৃষকের ধান কেটে বাড়ি তুলে দিলেন এমপি  © টিডিসি

শ্রমিক না পাওয়া কৃষকের ধান কেটে বাড়ি তুলেন স্থানীয় সংসদ সদস্য (এমপি)। এ ঘটনায় প্রশংসায় ভাসছেন এমপি। শনিবার (১৬ মার্চ) গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এ ঘটনা ঘটে। 

জানা গেছে, কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নের ধারাবাশাইল গ্রামের দরিদ্র কৃষক হরষিত অধিকারী শ্রমিকের অভাবে পাকা ধান কাটতে পারছিলেন না। খবর পেয়ে স্থানীয় এমপি এস এম জিলানী দলীয় নেতা-কর্মীদেরকে সঙ্গে নিয়ে তার ১ বিঘা জমির ধান কেটে বাড়িতে তুলে দেন।

কৃষক হরষিত অধিকারী বলেন, ‘ধান পেকেছে প্রায় এক সপ্তাহ হয়েছে। শ্রমিক না পাওয়ার কারনে ধান কাটতে পারছিলাম না। খবর পেয়ে স্থানীয় বিএনপির নেতা কর্মীদেরকে সঙ্গে নিয়ে ধান কেটে দিয়েছেন এমপি। আমার অনেক উপকার হয়েছে।’

স্থানীয় বাসিন্দা অমূল্য অধিকারী বলেন, ‘ধান কেটে বাড়ি তুলে দেওয়ায় কৃষক হরষিতের খুব উপকার হয়েছে। এ জন্য আমরা এমপিকে ধন্যবাদ জানাই।’

এমপি এস এম জিলানী বলেন, ‘আমরা সকলেই এ মাটির সন্তান। ছোটবেলা থেকেই আমরা ধান কেটে অভ্যস্ত। এখন ধান কাটার ভরা মৌসুম চলছে। তাই প্রতিবছর এ সময় শ্রমিক সংকট দেখা দেয়। এই শ্রমিক সংকটের কারনে কৃষক হরষিত তার জমির ধান কাটতে পারছিলেন না। এ খবর জানতে পেরে নেতা-কর্মীদেরকে সঙ্গে ধান কাটি এবং বাড়ি তুলে দিই।’

ক্যাশ অফিসার নিয়োগ দেবে এসবিএসি ব্যাংক, আবেদন ২৫ অক্টোবর পর…
  • ০৫ অক্টোবর ২০২৬
ফুল দিয়ে শিক্ষকদের শুভেচ্ছা জানিয়ে শ্রদ্ধা ও ইতিবাচক রাজনীত…
  • ০৫ অক্টোবর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে এরিয়া সেলস ম্যানেজার, আবেদন ১৭ অক্টোব…
  • ০৫ অক্টোবর ২০২৬
১৫ লাখ টাকার মসজিদ সংস্কারের টেন্ডার আটকে আছে চবি ছাত্রদল স…
  • ০৫ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ব…
  • ০৫ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জের সেই বুশরাসহ বিসিএসের গেজেটভুক্ত হলেন আরও ৪০ প্র…
  • ০৫ অক্টোবর ২০২৬