অসুস্থ স্ত্রী নিয়ে হাসপাতালে কৃষক, আগুনে ঘর পুড়ে ছাই

০৮ মে ২০২৬, ১০:০১ PM
আগুনে পুড়ে গেছে ঘরের সব কিছু

আগুনে পুড়ে গেছে ঘরের সব কিছু © টিডিসি ছবি

গোলার ধান আর ঘরের আসবাবপত্র সব কিছু পুড়ে ছাই। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কৃষক কাবুল দাড়িয়া এখন নিঃস্ব। বৃহস্পতিবার (৭ মে) দিবাগত রাতের অগ্নিকাণ্ডে কাবুলের পুরো বসতঘরটি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। তবে কিভাবে আগুন লেগেছে তা বলতে পারছে না কেউ।

কৃষক কাবুল দাড়িয়া উপজেলার মাঝবাড়ী গ্রামের সাকাত দাড়িয়ার ছেলে। অগ্নিকান্ডের সময় কাবুল দাড়িয়া অসুস্থ স্ত্রীর চিকিৎসায় পরিবারসহ হাসপাতালে ছিলো বলে জানিয়েছেন।

তিনি বলেন, সন্ধ্যায় আমি আমার অসুস্থ স্ত্রীকে নিয়ে হাসপাতালে যাই। ওখানে বসে খবর পাই যে আমার ঘরে আগুন লেগেছে। সাথে সাথে বাড়ি এসে দেখি আমার সব পুড়ে ছাই হয়ে গেছে।

ঘরের ধান, চাল, আসবাবপত্র, নগদ অর্থসহ প্রায় ৬ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কাবুল। তবে কী কারণে এই আগুন লেগেছে তা বলতে পারেননি এই কৃষক।

কোটালীপাড়া ফায়ার ষ্টেশনের ইনচার্জ সিরাজুল ইসলাম বলেন, আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করি।তবে ততক্ষণে ঘরটির অনেক ক্ষতি হয়ে যায়।

পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক বৈষম্য ও হয়রানির প্রতিবাদ ইবি ছা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততা প্রমাণিত হলে ব্যবস্থা ন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অন্তত শিক্ষার্থীদের সঙ্গে বিএনপির এমন বেঈমানী চিন্তাতীত: আব…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনে কেন বাদ, প্রার্থীকে কারণ জানানোর দাবি ছাত্রশিবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাকসু প্রার্থিতা প্রত্যাহারের বিনিময়ে বন্ধুসহ ট্যুরের অফার …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষক সমিতির একাত্মতায় কর্মবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬