রাজধানীতে মার্কেটে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫টি ইউনিট

০৮ মে ২০২৬, ০৭:৫০ PM
কদমতলীর সাদ্দাম মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে

কদমতলীর সাদ্দাম মার্কেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে © সংগৃহীত

রাজধানীর কদমতলীর সাদ্দাম মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। আজ শুক্রবার (৮ মে) সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

ঘটনাস্থলে প্রথম ইউনিট পৌঁছায় ৬টা ৪৩ মিনিটে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া কারখানার ভেতরে কেউ আটকা পড়ে আছেন কি না বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

কারখানাটিতে ফোম ও দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। রাত ৭.৫০ মিনিটে এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে নেওয়া সম্ভব হয়নি।

কক্সবাজার সমুদ্রসৈকতে ৫০ ফুট উচ্চতার ‘প্লাস্টিক দানব’
  • ১৬ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতদের ফের সংবাদ সম্মেলন আজ
  • ১৬ অক্টোবর ২০২৬
ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির ২০ শিক্ষার্থী
  • ১৬ অক্টোবর ২০২৬
বাংলাদেশ আর আই অ্যাম জিপিএ ফাইভের যুগে ফিরে যেতে চায় না: ডে…
  • ১৬ অক্টোবর ২০২৬
সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে ভিডিও, শিবির নেত…
  • ১৬ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্র-পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হলে পাকিস্তানের প…
  • ১৬ অক্টোবর ২০২৬