সাবেক ইউপি চেয়ারম্যানসহ দুজনকে কুপিয়ে জখম

০৬ মে ২০২৬, ০৩:১৯ PM
গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল

গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল © সংগৃহীত

গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আলমাস হোসেনসহ দুজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে তার সাবেক স্ত্রী ও তার সহযোগীদের বিরুদ্ধে।

মঙ্গলবার (৫ মে) রাতে সদর উপজেলার খেলনা ব্রিজ-সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহত আলমাস হোসেন জানান, তার সাবেক স্ত্রী সেলিনা বেগমের সঙ্গে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এ নিয়ে তাকে একাধিকবার হুমকিও দেওয়া হয়। মঙ্গলবার রাতে সদর থানা থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে খেলনা ব্রিজ এলাকায় পৌঁছালে সেলিনা বেগমের লোকজন তার পথরোধ করে। এরপর তাকে মারধর করে এবং একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।

এ সময় তার চাচাতো ভাই রিয়াজ মোল্লা এগিয়ে এসে বাধা দিলে তাকেও কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। পরে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার ওসি তদন্ত নয়নচন্দ্র দেবনাথ বলেন, ‘মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে আমরা খবর পেয়েছি। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ করা হয়নি। যদি অভিযোগ পাই, তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

কারিগরি শিক্ষক বদলি: ইমেইল জটিলতায় শূন্যপদের চাহিদা দিতে পা…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে গাঁজাসহ দুই যুবক আটক
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৩৭ পদে নিয়োগ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
তিন নাম্বার জন ডান, আলহামদুলিল্লাহ: পরীমণি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহীতে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নতুন পে স্কেলের উচ্চতর গ্রেডের কী হবে, যা ছিল সচিব কমিটির স…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9