নির্বাচনের কথা ফেসবুকে লিখলে সংঘবদ্ধ গালি শুরু হয়ে যাচ্ছে: ইশরাক

০৬ এপ্রিল ২০২৫, ০৮:০৭ AM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১১:২৬ AM
বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন

বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন © সংগৃহীত

নির্বাচনের কথা ফেসবুকে লিখলে সংঘবদ্ধ গালি শুরু হয়ে যাচ্ছে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন। আজ রোববার (৬ এপ্রিল) ফেসবুকে এক পোস্টে এ কথা জানিয়েছেন তিনি। এর আগে এক পোস্টে তিনি চলতি বছরের মধ্যে নির্বাচন দেওয়ার দাবি জানান।

ফেসবুক পোস্টে ইশরাক হোসেন লিখেছেন, নির্বাচন ছাড়া পাতানো খেলায় হাসিনাও বছরের পর বছর ক্ষমতায় থাকতে চেয়েছিল। আমরা সেই ২০১১ সাল থেকে নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠ নির্বাচনের আন্দোলন করে আসছি। নির্বাচনের কথা ফেসবুকে লিখলে সংঘবদ্ধ গালি শুরু হয়ে যাচ্ছে। গালিবাজদের বলতে চাই, আরও ১০ লাখ গালি দিলেও কিছু যায় আসে না। 

দেশে ভোটারের সংখ্যা সাড়ে ১২ কোটি উল্লেখ করে তিনি বলেন, ফেসবুক আমরা ব্যবহার করেছি খুনি হাসিনার নিয়ন্ত্রিত দালাল মিডিয়ার সময়ে আমাদের প্রচারণার জন্যে। পরামর্শ থাকবে গালি বিতরণের পাশাপাশি ভোটার সংগ্রহ করুন। হাসিনার মতো হুমকি ধামকি দিয়ে লাভ নাই।

আরো পড়ুন: ৯ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত

ইশরাক হোসেন আরও বলেন, আবারও বলব, হাজার বার বলব, এই বছর নির্বাচন দিতেই হবে। আমাদের গণতান্ত্রিক অধিকার আমরা গণতান্ত্রিক লড়াইয়ের মাধ্যমে অর্জন করব ইনশাআল্লাহ। ভোটে জনগণ যাদেরকে দায়িত্ব দিক, তাদেরকেই আমরা মেনে নিয়ে সহযোগিতা করব। আরও দুই লাখ গালির জন্যে অগ্রিম ধন্যবাদ। কিন্তু নির্বাচন কেও ঠেকাতে পারবে না।

গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9