শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ, গ্রেপ্তার ৪

৩০ মার্চ ২০২৫, ০৭:৩১ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১২:২১ PM
শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ © সংগ্রহ

সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বরগুনা পৌর শহরে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে আজ রবিবার আওয়ামী লীগ নেতাসহ চারজনকে বিশেষ আইনে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

স্থানীয় আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান খোকনের বাসায় জয় বাংলা পরিষদ ব্যানারে ও শেখ হাসিনার নামে গতকাল শনিবার রাতে এই উপহার বিতরণ করা হয়। পরে এ ঘটনার একটি প্রায় তিন মিনিটের ভিডিও বরগুনা পৌরসভার সাবেক কাউন্সিলর তৌহিদ মোল্লার ফেসবুক পেজে পোস্ট করা হয়।

ভিডিওতে দেখা গেছে, সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু জাফর, জেলা যুবলীগের নেতা তানভির সিদ্দিকী, সাবেক কাউন্সিলর তৌহিদ মোল্লা, শ্রমিক লীগের জেলা আহ্বায়ক আবদুল হালিম মোল্লাসহ কয়েকজন উপহারের প্যাকেট বিতরণ করেন। প্যাকেটে লেখা ছিল ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদসামগ্রী উপহার’।

এ বিষয়ে সদর থানার পরিদর্শক (তদন্ত) ইউনুস আলী ফরাজী বলেন, ঘটনার সঙ্গে জড়িত আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান খোকনসহ চারজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9