ঈদ শুভেচ্ছার পোস্টার লাগানোর সময় ছাত্রলীগের হামলা, ছাত্রদলের ৭ নেতাকর্মী আহত

২৯ মার্চ ২০২৫, ০৪:০৯ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১১:১৬ AM
হামলায় ঘটনার পর আহতদের হাসপাতালে নেওয়া হয়

হামলায় ঘটনার পর আহতদের হাসপাতালে নেওয়া হয় © সংগৃহীত

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিনের ঈদ শুভেচ্ছার পোস্টার লাগানোর সময় পিরোজপুরের কাউখালীতে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় সাতজন আহত হয়েছেন। 

‎আহতরা হলেন- ঢাকা মহানগর (উত্তর) ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম সুমন, উপজেলার ৫ নম্বর শিয়ালকাঠি ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জোবায়ের হোসেন, কাউখালী উপজেলা ছাত্রদলের সদস্য বেল্লাল হোসেন, ৫ নম্বর শিয়ালকাঠি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের প্রস্তাবিত সভাপতি মফিজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. রিয়াজ, ছাত্রদল কর্মী নাইম আকন, সেচ্ছাসেবক দল কর্মী মেহেদী হাসান এবং অটোরিকশার চালক কাওসার হোসেন।

শুক্রবার (২৮ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার ৫ নম্বর শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের সামনে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ শামিম রাঢ়ী নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে।

জানা যায়, কাউখালীতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতার পোস্টার লাগানোর সময় উপজেলা ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে পাঠায়।

‎আহত ঢাকা মহানগর (উত্তর) ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম বলেন, পোস্টার লাগানোর সময় কাউখালী উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিদ্দিক গাজীর নেতৃত্বে ঢাকার খিলগাঁও উপজেলার তিন নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি রহমত রারি, কাউখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রাসেল রাঢ়ী, কাউখালী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শামিম রাঢ়ী, আওয়ামী লীগ কর্মী রফিকুল ইসলামসহ বেশ কয়েকজন আমাদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় আমাদের অটোরিকশার চালকসহ সাতজন আহত হয়। আমরা এই হামলার সঠিক তদন্ত ও দোষীদের বিচার দাবি করছি।‎

‎পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, সেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতার পোস্টার লাগানোর সময় ছাত্রলীগ ও আওয়ামী লীগের একদল সন্ত্রাসী হামলা করে ছাত্রদলের বেশ কিছু নেতাকর্মী আহত করেছে। আমরা সন্ত্রাসীদের গ্রেপ্তার ও এর বিচার কামনা করছি।

‎এ বিষয়ে কাউখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান বলেন, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9