২০২৭ ওয়ানডে বিশ্বকাপ

‘গ্রুপ অব ডেথে’ বাংলাদেশ

০২ অক্টোবর ২০২৬, ০৭:৪০ AM
 বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের প্রাথমিক গ্রুপ ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। দুই গ্রুপে ভাগ করা টুর্নামেন্টের প্রাথমিক কাঠামোতে বাংলাদেশের গ্রুপে পড়েছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। ফলে গ্রুপপর্বেই শক্তিশালী দলগুলোর বিপক্ষে কঠিন পরীক্ষায় নামতে হবে বাংলাদেশকে।

গ্রুপ ‘বি’-তে বাংলাদেশের সঙ্গে থাকা পাঁচ দলের মধ্যে চারটি দলই সরাসরি বিশ্বকাপের মূলপর্বে জায়গা নিশ্চিত করেছে। এই গ্রুপের ষষ্ঠ দল আসবে কোয়ালিফায়ার থেকে।

অন্যদিকে গ্রুপ ‘এ’-তে রয়েছে আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, জিম্বাবুয়ে ও কোয়ালিফায়ার ‘এ’। এই গ্রুপেরও ষষ্ঠ দল নির্ধারিত হবে বাছাইপর্বের মাধ্যমে।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায়।

গ্রুপ ‘এ’: আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, জিম্বাবুয়ে ও কোয়ালিফায়ার ‘এ’।

গ্রুপ ‘বি’: বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড ও কোয়ালিফায়ার ‘বি’।

বাংলামোটরে যুবকের মাথায় আঘাতের পর ফাঁকা গুলি, যুবদলের বহিষ্…
  • ০২ অক্টোবর ২০২৬
এলএলবি প্রথম পর্বের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০২ অক্টোবর ২০২৬
রোনালদোকে ছাড়াই বড় জয় পেল পর্তুগাল
  • ০২ অক্টোবর ২০২৬
বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক
  • ০২ অক্টোবর ২০২৬
ব্যস্ত নগরজীবনে কিছুটা সময় প্রকৃতির মাঝে, কমতে পারে মানসিক …
  • ০২ অক্টোবর ২০২৬
অতিরিক্ত সুপারিশে ঝুলে আছে বদলি, সময় পেরিয়েও আদেশ দিতে পারে…
  • ০২ অক্টোবর ২০২৬