সাবেক স্বাস্থ্যমন্ত্রীর ছেলের যুক্তরাষ্ট্রে ১৪ অ্যাপার্টমেন্ট!

২৮ মার্চ ২০২৫, ১২:০৭ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:২৭ PM
দুর্নীতি দমন কমিশন

দুর্নীতি দমন কমিশন © ফাইল ফটো

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ছেলে তমাল মনসুরের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (২৭ মার্চ) দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদক কর্মকর্তারা জানান, সিরাজগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিমের ছেলে তমাল মনসুরের নামে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ১৪টি অ্যাপার্টমেন্টের  পর্যাপ্ত তথ্যসহ সঠিক সন্ধান মিলেছে। যার বাজারমূল্য প্রায় ৬৩ কোটি ৯৩ লাখ ৪০ হাজার টাকা। এছাড়া দেশে তার অবৈধ সম্পদের পরিমাণ ৩ কোটি ৬৯ লাখ ৯৭ হাজার ২৭০ টাকার। সব মিলিয়ে তমাল মনসুরের অবৈধ সম্পদের পরিমাণ ৬৭ কোটি ৬৩ লাখ ৩৭ হাজার ২৭০ টাকার।

মামলার এজাহারে বলা হয়, নিউইয়র্কের জ্যামাইকা স্ট্রিটে আফতাব স্কাইভিউ টাওয়ারে তমালে ১২টি ফ্ল্যাট ও ৩টি পার্কিং স্পেস রয়েছে, যার মূল্য ৪৯ হাজার ৬০০ মার্কিন ডলার বা ৩৮ কোটি ১৯ লাখ ২০ হাজার টাকা (ফ্ল্যাট কেনার সময়ে ৭৭ টাকা ডলার ধরে)। স্ট্রিট বিটুউইন ও কুইন্স ব্লকে দুটি বহুতল ভবন রয়েছে, যার মূল্য যথাক্রমে ১৫ কোটি ৯ লাখ ২০ হাজার টাকা ও ১০ কোটি ৬৫ লাখ টাকা।

ক্ষমতার পট পরিবর্তনের পর গত বছরের ৩ সেপ্টেম্বর তমালের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। সেই সময় তার বিরুদ্ধে গাজীপুরের শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতাল ১৭৫ কোটি টাকার সরকারি ক্রয়ে নিম্নমানের মালামাল সরবরাহ করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগের কথা জানায় দুদক।

পূজায় ডিজে বাজানো নিষিদ্ধ করলেন শুভেন্দু অধিকারী
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ইতালিতে বাঁধনের ওপর হামলা, থানায় অভিযোগ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9