চীনের আগে ভারতে যেতে চেয়েছিলেন ড. ইউনূস, তবে সাড়া দেয়নি দিল্লি

২৬ মার্চ ২০২৫, ০৫:৩১ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৩৪ PM
বাংলাদেশ-ভারত সম্পর্ক ক্রমেই জটিল হয়ে উঠেছে

বাংলাদেশ-ভারত সম্পর্ক ক্রমেই জটিল হয়ে উঠেছে © প্রতীকী ছবি

চীনের আগে ভারত সফর করতে চেয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তবে ভারত সরকারের পক্ষ থেকে এ বিষয়ে ইতিবাচক সাড়া মেলেনি। 

মঙ্গলবার (২৫ মার্চ) প্রকাশিত ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর এক সাক্ষাতকারে একথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।  প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা ড. ইউনূস চীনের আগে ভারত সফর করতে চেয়েছিলেন। তবে দেশটি থেকে ঢাকার এ অনুরোধের বিষয়ে কোনো ইতিবাচক সাড়া মেলেনি।

তিনি বলেন, (আজ) বুধবার (২৬ মার্চ) চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। এ সফলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন। সফরে তিনি উৎপাদন খাতে চীনা বিনিয়োগের জন্য বাংলাদেশকে একটি গন্তব্য হিসেবে তুলে ধরেছেন।

ভারতের সঙ্গে ড. ইউনূস উষ্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক চান জানিয়ে শফিকুল বলেন, আমরা আমাদের আগ্রহ দেখিয়েছি এবং গত বছরের ডিসেম্বরে ভারতকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের ভারতে দ্বিপাক্ষিক সফরের জন্য অনুরোধ করেছিলাম। চীন সফর চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহ আগে এ অনুরোধ করা হয়েছিল। তবে দুর্ভাগ্যবশত ভারত থেকে এ বিষয়ে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।

তিন দিন পর ঘর থেকে ইউপি সদস্যের মরদেহ উদ্ধার 
  • ০২ অক্টোবর ২০২৬
এসএমসি এন্টারপ্রাইজে ম্যানেজার পদে চাকরি, বেতন আলোচনা সাপেক…
  • ০২ অক্টোবর ২০২৬
সিএনজিকে চাপা দিল বাস, প্রাণ গেল ৭ জনের
  • ০২ অক্টোবর ২০২৬
বাঁকের ঝুঁকি কমাতে প্রশস্ত হচ্ছে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক
  • ০২ অক্টোবর ২০২৬
ইন্দোনেশিয়ার কাছে ৯ গোলে হারের পর সাদ-সোহেলের নাইটক্লাবের ছ…
  • ০২ অক্টোবর ২০২৬
অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় সাগরে ডুবছিল নৌযান, ৬৫ যা…
  • ০২ অক্টোবর ২০২৬